তৃণমূল নেতৃত্বকে ‘কুকুর’ বললেন দিলীপ, কু-কথার বাণে ছুঁড়লেন ২০১৯-এর চ্যালেঞ্জ

তৃণমূল নেতত্বকে ঘুরিয়ে ‘কুকুর’ বলে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে বিজেপির সঙ্গে সামনাসামনি লড়াই করুক।

তৃণমূল নেতত্বকে ঘুরিয়ে 'কুকুর' বলে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, সাহস থাকলে বিজেপির সঙ্গে সামনাসামনি লড়াই করুক। আমরাও দেখিয়ে দেব, কার কত শক্তি। রাজনৈতিকভাবেই অভিষেককে, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিলেন তিনি। উল্লেখ্য, বিজেপির রথের চাকা বাংলায় গড়াবে না বলে আক্রমণ শানিয়ছিলেন অভিষেক।

তৃণমূল নেতৃত্বকে ‘কুকুর’ বললেন দিলীপ, কু-কথার বাণে ছুঁড়লেন ২০১৯-এর চ্যালেঞ্জ

অভিষেকের সেই কথারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, যে কুকুর কামড়াতে পারে না, তারাই বেশি ঘেউ ঘেউ করে। নেত্রীর অনুমতি নেওয়ার কী আছে, দম থাকলে লড়ুন না, কার কত শক্তি দেখা যাবে। অভিষেককে নিশানায় দিলীপের বার্তা আপনি কোন কেন্দ্র থেকে লড়বেন ঘোষণা করুন। আপনি কী করে জেতেন দেখে নেব।

উল্লেখ্য, অসমে বাঙালি নিধনের প্রতিবাদে নেমে পথসভা থেকে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে বিজেপির একটা চাকাও বাংলায় গড়াবে না। শুধু মুখ্যমন্ত্রীর অনুমতির অপেক্ষা, তারপরই বিজেপিকে বুঝিয়ে দেব এই বাংলায় বিজেপির কোনও স্থান নেই। অভিষেকের সেই কথারই প্রত্যুত্তরে ফের কু-কথার বাণ ছাড়লেন বিজেপি রাজ্য সভাপতি।

শুধু অভিষেককেই নয়, দিলীপ ঘোষ নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর কথায়, আপনাদের মুখ্যমন্ত্রী তো আবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তা তিনি কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন। উনিও কী করে জেতেন, আমরা দেখে নেব। তৃণমূল সব জায়গায় হারতে পারে বুঝেই মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।

তৃণমূলকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, সব জায়গায় বিজেপিকে আটকানোর চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূল আটকাতে না পেরে আবার পুলিশ নামাচ্ছে। যা পারে করুক, আমরা আমাদের মতো বুঝে নেব। সব নাটক তথনই বন্ধ হয়ে যাবে। যত নাটক করে নিক, নতুন বছর পড়লেই সব আনন্দ নিরানন্দ হয়ে যাবে, এদিন চাঁছাছোলা ভাষায়েই আক্রমণ শানান দিলীপ ঘোষ।

এদিন অসমে তৃণমূল প্রতিনিধি দল যাওয়া নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন অসমে গন্ডগোল হোক। তাহলে রাজনৈতিক রুটি সেঁকতে সুবিধা হবে তাঁর। তিনি বলেন, আগের ঘটনার কথা ভুলে গিয়েছে তৃণমূল। তাই আবার যাচ্ছেন অসমে। যদিও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবার স্বাগত জানিয়েছেন তৃণমূলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+