ভোটে তৃণমূলের টাকা পাচার হচ্ছে কীভাবে! 'ফাঁস' করলেন মুকুল রায়

নির্বাচনী আধিকারিকের সরকারি গাড়ি ব্যবহার করে টাকা নিয়ে যাচ্ছে তৃণমূল। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়।

নির্বাচনী আধিকারিকের সরকারি গাড়ি ব্যবহার করে টাকা নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর আরও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকে প্রায় ২৬ টি গাড়ি। সেই কনভয়ের গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। বিলি করা হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। মুকুল রায়ের সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল দেওধরও।

ভোটে তৃণমূলের টাকা পাচার কীভাবে! ফাঁস করলেন মুকুল রায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুকুল রায়ের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুকুল রায়ের অভিযোগ, যুব তৃণমূল সভাপতির কনভয়ে থাকে ১৬ টি গাড়ি। কনভয়ের প্রত্যেক গাড়িতে করা টাকা নিয়ে যাওয়া হয়। তা বিলি করা হয় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। নির্বাচন কমিশনের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা প্রত্যেক গাড়িতে তল্লাশির দাবি জানিয়েছেন মুকুল রায়। বিষয়টি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুকুল রায়।

রবিবার বিমানবন্দর থেকে শহরে ঢোকার পথে দুবার মুকুল রায়ের গাড়িতে তল্লাশি হয়। সোমবার ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থীর গাড়িতে তল্লাশি হয় রাজ্য বিজেপি দফতরের অদূরে। কলকাতায় প্রচারের আসা কেন্দ্রীয় মন্ত্রীর অজয় টামটার গাড়ি থামিয়ে তল্লাশি হয় সোমবার। এরপর পাল্টা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেলেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+