অমিত শাহের রোড শো ঘিরে অগ্নিগর্ভ কলকাতা, বিদ্যাসাগর কলেজের গেটে দাউদাউ আগুন

অমিত শাহের রোড শো চলাকালীন ছাতছাত্রীদের বিক্ষোভ। তাকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি সমর্থক ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিজেপির।

অমিত শাহের রোড শো চলাকালীন ছাতছাত্রীদের বিক্ষোভ। তাকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি সমর্থক ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিজেপির। অমিত শাহের নেতৃত্বে মহামিছিল বিদ্যাসাগর কলেজের সামনে আসার পরই কলেজ গেটে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

অমিতের রোড শোয়ে অগ্নিগর্ভ কলকাতা, কলেজ গেটে দাউদাউ আগুন

অভিযোগ, কলেজের সামনে ছিল বিদ্যাসাগরের মুর্তি, তা ভেঙে দেওয়া হয়েছে। কলেজের ভিতর থেকে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের পাল্টা অভিযোগ, মিছিল থেকেই ছোড়া হয়েছে ইট-পাটকেল। তার নমুনা পড়ে রয়েছে কলেজের ভিতরে। বেশ কয়েকজন বিক্ষোভরত ছাত্রছাত্রী আহত হয়েছেন। কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

তৃণমূলের আরও অভিযোগ, অমিত শাহের গাড়ি বিদ্যাসাগর কলেজ গেট পাশ করার সময় বিজেপির কর্মীরা একটি বাইকে আগুন লাগিয়ে দেয়। কলেজ গেটের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে অমিত শাহের রোড শো হয়। বিজেপির অভিযোগ, কলকাতার রাস্তাকে রণক্ষেত্র করে তুলে তৃণমূল বিজেপির প্রতার ভণ্ডুল করার চেষ্টা করা হয়।

অমিত শাহ বলেন, এভাবে আমাকে আটকালেও বিজেপিকে আটকাতে পারবেন না মমতা দিদি। বাংলার মানুষ এর জবাব দেবেন ভোটিং মেশিনে। তিনি বলেন, দুই জায়গায় রোড শোর সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয়েছে। এটার নাম গণতন্ত্র নয়। সময় এসেছে বাংলাকে এই অপশাসনের হাত থেকে রক্ষা করার।

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি ও বিজেপির মধ্যে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। উল্লেখ্য, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটেই কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা। বিদ্যাসাগর কলেজের সামনেও ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলাকালীন অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+