ফের ছাত্র ভর্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ! বারাসতে আটক এক ছাত্র

ছাত্র ভর্তি করতে ঘুষ নেওয়ার অভিযোগে আটক এক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। যাকে আটক করা হয়েছে, সেও কলকাতার এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ছাত্র ভর্তি করতে ঘুষ নেওয়ার অভিযোগে আটক এক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। যাকে আটক করা হয়েছে, সেও কলকাতার এক কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার দাবি এক তৃণমূল নেতার নির্দেশেই সে এই কাজ করছে। আটক ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের সন্ধান শুরু করেছে পুলিশ।

ফের ছাত্র ভর্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ! বারাসতে আটক এক ছাত্র

ছাত্র ভর্তিতে বারবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে। সরকারের তরফেও অনলাইনে ছাত্র ভর্তির কথা বলা হচ্ছে। কিন্তু তারই মধ্যে সেই ছাত্র ভর্তিতেই ঘুষ নেওয়ার অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ও অভিযোগকারী দুজনেরই বারাসতের বাসিন্দা। অভিযুক্ত কলকাতার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বারাসত সরকারি কলেজে ভুগোল অনার্স নিয়ে ভর্তি হতে আসা এক ছাত্রের সঙ্গে ভর্তি করিয়ে দেওয়া নামে ১ লক্ষ ২০ হাজার টাকায় রফা হয়। এর মধ্যে ৫ হাজার টাকা দিয়েও দেয়।

বুধবার সন্ধেয় অভিযুক্ত ছাত্র অভিযোগকারী ছাত্রকে ভর্তির লেনদেন সংক্রান্ত আলোচনার জন্য ডেকে পাঠায়। আলোচনার থেকে দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। ছুটে যান বারাসত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা সোহম পাল। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় আরও অনেকের কাছ থেকে সে ছাত্র ভর্তির নামে টাকা তুলেছে। ওই ছাত্রের পকেট থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিটের একটি জেরক্সও পাওয়া যায়। পকেট থেকে বেশ কয়েক হাজার টাকাও উদ্ধার করা হয়।

অভিযুক্তের দাবি, প্রভাবশালী এক তৃণমূল নেতার নির্দেশেই সে এই কাজ করছে। যে কোনও কলেজে সে ভর্তি করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে দাবি। অন্যদিকে, অভিযোগকারী ছাত্রও বারাসতেরই এক তৃণমূল নেতার ভাই।

অভিযুক্ত ছাত্রকে নিয়ে যাওয়া হয় বারসত থানায়। অভিযুক্তের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারী ছাত্র। অভিযুক্ত ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। চক্রের পিছনে কারা জড়িত, সেই তথ্যের সন্ধানে পুলিশ।

অন্যদিকে, বারাসত সরকারি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সোমহ পাল জানিয়েছেন, কলেজে ছাত্র ভর্তির নামে ঘুষ কাণ্ড বন্ধ করতে তারা বদ্ধ পরিকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+