Hilsa Fish: এত ছোট! পদ্মার ইলিশের সাইজ দেখে মন ভরছে না বাঙালির, আর দাম? চমকে উঠবেন
Hilsa Fish: উৎসবের মরশুমে (Durga Puja 2024) ভোজনরসিক বাঙালির জন্যে সুখবর। বৃহস্পতিবারই পেট্রাপোলসীমান্ত পেরিয়ে বাংলায় এসে পৌঁছে গিয়েছে পদ্মার ইলিশ। মোট তিনটি ট্রাকে প্রায় ন'টন ইলিশ এসেছে। আরও কয়েক দফায় ধীরে ধীরে আরও কয়েকটন ইলিশ বাজারে আসার কথা রয়েছে।
বৃহস্পতিবারই হাওড়া, কলকাতা সহ সমস্ত পাইকারি মার্কেটে পৌঁছে গিয়েছে ইলিশ। আজ শুক্রবার সকাল থেকে শহরের বাজারে তা পৌঁছে গিয়েছে। কিন্তু পদ্মার ইলিশ (Hilsa Fish) কি খাওয়ার ক্ষমতা আছে সাধারণ মানুষের? কত দাম সেগুলির? জানুন সমস্ত খুঁটিনাটি তথ্য-

গত কয়েকবছর ধরে পুজোর সময় বাংলাদেশ থেকে ইলিশ (Hilsa Fish) আসছে ভারতে। কিন্তু এবার ইলিশ রফতানির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে দেয় মোহম্মদ ইউনুসের নেতৃত্বে চলা সরকার। যা নিয়ে তীব্র সমালোচনা হয়। দীর্ঘ টালবাহানার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়। দু'দেশের আলোচনায় ঠিক হয়, বাংলাদেশ সরকার ভারতে ২,৪২০ টন ইলিশ পাঠাবে। এজন্য ৪৯টি রফতানিকারক সংস্থাকে অনুমতি দেয়।
এরপরেই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলায় পৌঁছল। বলে রাখা প্রয়োজন, এই মরশুমের এটাই প্রথম যে পদ্মার ইলিশ বাংলায় এল। কিন্তু যে মাছ এসেছে তা তুলনামূলক অনেকটাই ছোট। সবগুলোই ৭০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের। মাছ ছোট হলেও খুব একটা দাম সাধারণ আয়ত্তের মধ্যে নয় বলেই জানাচ্ছেন মাছ ব্যবসায়ীরা। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ আনোয়ার মাকসুদ বাংলা এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানিয়েছেন, বাংলাদেশ থেকে মাছ এসেছে শহরের বাজারে। সেগুলির পাইকারি দর ১৪০০-১৫০০ টাকার নীচে হবে না বলেই দাবি শেখ আনোয়ার সাহেবের।
তবে খোলা বাজারে পদ্মার ইলিশের (Hilsa Fish) দাম প্রায় যে ২০০০ টাকার কাছাকাছি চলে যাবে তা এক কথায় অনেকেই মেনে নিচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীদের অন্য একাংশের কথায়, উতসবেরমর শুমে কিছু মাছ খোলা বাজারে আসবে ঠিকই। তবে আবার অনেকটাই চালান হিমঘরে পৌঁছে যাবে বলে দাবি। আগামিদিনে তা আরও চড়া দামে বিক্রি হবে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।












Click it and Unblock the Notifications