Baguiati: ফ্ল্যাটে পুরুষ সঙ্গী, রাতভর পার্টি শেষে সকালে বিছানায় মিলল বার ড্যান্সারের দেহ! বাগুইআটিতে রহস্য

Baguiati: ফের শহরে রহস্যমৃত্যু। পাটুলি, চারু মার্কেটের পর এবার বাগুইআটি। বার ড্যান্সারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাগুইআটির দেশবন্ধুনগরের অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয় মৃতদেহ। জানা গিয়েছে, সেসময় বাড়িতেই ছিল তাঁর পুরুষ বন্ধু। আর তাতেই দানা বেঁধেছে রহস্য।

সোমবার রাতে অভিজাত ওই ফ্ল্যাটে জন্মদিনের পার্টি চলছিল বলে খবর। চলছিল বন্ধুর জন্মদিন উদযাপন। পেশায় বার ড্যান্সার ওই মহিলা ও তাঁর বন্ধু ছিলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃত মহিলা মনীষা রায়ের পুরুষ বন্ধুটি ওড়িশার বাসিন্দা। মঙ্গলবার সকালে আচমকাই মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগুইআটি থানার পুলিশ।

Baguiati

তিনতলার ওই ফ্ল্যাটে গিয়ে গেট তালাবন্ধ অবস্থায় দেখে পুলিশ। এরপরই তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাগুইআটি থানার পুলিশ। সেই সময় ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন ওই পুরুষ বন্ধুটি। পুলিশ দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়ে যান তিনি। ঘরে নিয়ে গেলে পুলিশ দেখতে পায়, খাটের উপরেই পড়ে রয়েছে মনীষা রায়ের মৃতদেহ। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। রাতভর উদ্দাম পার্টির পর এমন কী হল? তা নিয়েই রহস্য। শ্বাস রোধ করে খুন? নাকি আত্মহত্যা? তদন্তে নেমে পুরুষ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, জন্মদিনের পার্টি শেষে দুজনই ঘরের মধ্যে ছিল। কলাপসেবল গেটে তালা দেওয়া ছিল। ভিতরেই ছিল তার মনীষা ও তার পুরুষ বন্ধু। তবে ঘরের ভিতরে কি এমন ঘটেছিল?

Take a Poll

আবাসনের চাবি মনীষার কাছে থাকায় ফ্ল্যাট থেকে বেরোতে পারেননি তার বছর ২২-এর পুরুষ বন্ধু। তবে গলায় আঘাতের চিহ্নে জলঘোলা হয়েছে রহস্য। খুন না আত্মহত্যা? তদন্ত করে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবারই চারু মার্কেট এলাকার দেশপ্রাণ শাসমল রোডে রাস্তার ধারেই অভিজাত আবাসনে এক যুবকের রহস্যমৃত্যুর খবর সামনে আসে। ফ্ল্য়াটের পরিচারক ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার ফ্ল্যাটের ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+