হেলমেট পরার সচেতনতা প্রচারে কলকাতা ট্রাফিক পুলিসের অভিনব প্রচার
হেলমেট পরার সচেতনতা প্রচারে কলকাতা ট্রাফিক পুলিসের অভিনব প্রচার
কলকাতা পুলিসের সেফ ড্রাইভ সেভ লাইফের অভিনব প্রচার দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটার মহম্মদ মিঠুনের হেলমেনটে বল লাগার একটি ছবি ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে রাখে হরি মারে কে। ইডেনের টেস্টের দ্বিতীয় দিনেই ঘটেছিল এই ঘটনা।

ইশান্ত শর্মার বিদ্যুৎগতিতে আসা বল গিয়ে লাগে সোজা মিঠুনের হেলমেটে। অল্পের জন্য হেলমেটের কারণে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন বাংলাদেশের ক্রিকেটার।
#SafeDriveSaveLife#helmetsaves pic.twitter.com/054kd7KxSC
— Kolkata Police (@KolkataPolice) November 24, 2019
হেলমেট ক্রিকেটারদেরও প্রাণ বাঁচান সেটা বোঝাতেই এই ফেসবুক পোস্ট বলে মনে করা হচ্ছে। রাস্তাতেও গাড়ি চালানোর সময় হেলমেট পরা এতোটাই জরুরি বলে দাবি করে থাকেন ট্রাফিক পুলিস। প্রসঙ্গেত উল্লেখ যোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের কারণে রাজ্যে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে।












Click it and Unblock the Notifications