নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি, খেদ গ্রেফতারের পর! এবার কি পার্থকে পুরোপুরি ঝেড়ে ফেলবে তৃণমূল

তৃণমূল (Trinamool Congress) জানিয়ে দিয়েছে যিনি অভিযুক্ত তাঁকেই আদালতের বিষয়টি সামলাতে হবে। অভিযোগের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে,

তৃণমূল (Trinamool Congress) জানিয়ে দিয়েছে যিনি অভিযুক্ত তাঁকেই আদালতের বিষয়টি সামলাতে হবে। অভিযোগের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারের পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি তো দলের মহাসচিব। এছাড়াও তিনি রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। তাঁকে নিয়ে তো সিদ্ধান্ত নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee)। সেই কারণেই হয়ত স্বাস্থ্য পরীক্ষা করে বেরনোর সময় জিজ্ঞাসা করা হলে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু পাননি।

রাতের গ্রেফতারের কথা জানানো হয়

রাতের গ্রেফতারের কথা জানানো হয়

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের খবর এদিন সকাল আটটার পরে সবার সামনে আসলেও, রাত দেড়টা নাগাদ সেই খবর জানতে পারেন তাঁর আইনজীবী তথা তৃণমূল নেতা অনিন্দ্য রাউত। এদিন নিজেই তিনি সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তিনি কেন, চিকিৎসকদেরও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

 বহিষ্কারের দাবি বিরোধীদের

বহিষ্কারের দাবি বিরোধীদের

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর সামনে আসতেই বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা রাজ্য মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দাবি করে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এব্যাপারে কিছুই জানা যাায়নি।
বলা ভাল তৃণমূল এব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। যদি বিভিন্ন সংবাদ মাধ্যমে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, টাকা উদ্ধার কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, বিষয়টির ওপরে দল নজর রাখছে। সঠিক সময় দল সিদ্ধান্ত জানাবে। প্রসঙ্গত রাজ্য মন্ত্রিসভাতেও শিল্প ও তথ্যপ্রযুক্তি-দুই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বেও রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করতে গেলে দলীয় স্তরে সিদ্ধান্ত নিয়ে নিলেই হবে, কিন্তু তাঁকে মন্ত্রিসভা থেকে সরাতে গেলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে হবে ভারপ্রাপ্ত রাজ্যপালকে।

তৃণমূল ও মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায়

তৃণমূল ও মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায়

তৃণমূল গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত গলের মহাসচিব পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি রয়েছেন দলের শৃঙ্খলারক্ষা কমিটিতেও। তৃণমূলের গঠন কাঠামোর মহাসচিবের স্থান দলের সুপ্রিমোর পরেই। তবে এব্যাপারে দলের কোনও অবস্থানের কথা এখনও জানা যায়নি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ইডি যে টারা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁদের নাম আসছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের কিংবা তাঁদের আইনজীবীদের।

রাজনৈতিক অভিসন্ধি বলেও চুপ তৃণমূল

রাজনৈতিক অভিসন্ধি বলেও চুপ তৃণমূল

পার্থ চট্টোপাধ্যায়কে ইডির জেরা শুরু হয় শুক্রবার সকালে। এরপর তৃণমূল যখন বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করে, তখনও ২০ কোটি টাকা উদ্ধারের বিষয়টি সামনে আসেনি। সাংবাদিক সম্মেলন দলের মুখপাত্র কুণাল ঘোষকে পাশে বসিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেরার পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করেছিলেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তোপ দাগা হয়েছিল ইডির বিরুদ্ধে। আর টাকা উদ্ধারের বিষয়টি সামনে আসতেই কার্যত দূরত্ব বাড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+