Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar-এর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অপর্ণা সেন, প্রতিবাদ সভায় পুলিশমন্ত্রী মমতার অপসারণের দাবি

আরজি করের ঘটনার প্রতিবাদ করে এদিন কলকাতায় মিছিল করলেন বুদ্ধিজীবীদের একাংশ। শ্যামবাজার থেকে আরজি কর পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। সেখানে হাঁটেন মীরাতুন নাহার, পল্লব কীর্তনীয়ার মতো অনেকেই।

তবে শারীরিক অসুস্থতার কারণে আরজি করে সামনে এসে যোগ দেন অপর্ণা সেন। তবে সেখানে তাঁকে কটাক্ষের মধ্যে পড়তে হয়। কেন তাঁরা সিলেকটিভ কিছু প্রতিবাদ সভায় যোগ দিচ্ছেন সেই প্রশ্ন করেন, সেখানে উপস্থিত হওয়া সিপিআইএমের কর্মী সমর্থকরা। তবে আরজি করের চিকিৎসক পড়ুয়ারা অপর্ণা সেনকে সাদরে গ্রহণ করেন।

aparna sen


কী বললেন অপর্ণা সেন
অপর্ণা সেন বলেছেন, নাগরিক হিসেবে তিনি পথে নেমেছেন। আরজি করের ঘটনায় তিনি লজ্জিত। রাজ্য সরকারের কাছে অভিযুক্তদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অপর্ণা সেন প্রশ্ন করেন, কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল। কেন দ্রুততার সঙ্গে আরজি করে পোস্ট মর্টেম করা হল। তিনি পুলিশের ভূমিকা নিয়ে তদন্তের দাবি করেন। কীভাবে সিভিক ভলান্টিয়াররা হাসপাতালে প্রবেশের অনুমতি পায় সেই প্রশ্ন তোলেন তিনি। কিছুক্ষণ থাকার পরে তিনি নিজের গাড়ির দিকে এগিয়ে যান।

কী বললেন পল্লব কীর্তনীয়া
অপর্ণা সেনের পরে সেখানে বলতে ওঠেন পল্লব কীর্তনীয়া। তিনি জানান, শুরুতে তিনি এই ধরনের হাসপাতালে বারো বছর চাকরি করেছেন। সেই সময় তিনি পুলিস মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণের দাবি তোলেন। সঙ্গে সঙ্গেই হাততালিতে ফেটে পড়েন চিকিৎসক পড়ুয়ারা।

স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর
আরজি কর নিয়ে হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সন্দীপ ঘোষকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিরোদী দলনেতা ও পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে একটাই দাবি বাকি থাকল, তা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি বলেন, এখনই ইস্তফা দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে বলেও জানান বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী সংবেদনশালী নাগরিক, ছাত্রসমাজ, বেকার যুবক এবং মাতৃশক্তির কাছে এই দাবিতে আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই সমস্ত জঘন্য ও নারকীয়, বর্বর ঘটনার কুইনপিন-এর পদত্যাগই হল একমাত্র দাবি। তিনি অভিযোগ করেন, বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন। কিন্তু তদন্তের আগেই কীভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+