অনুব্রত ছাড়া পেলেন হাসপাতাল থেকে, সিবিআই না বাড়ির রাস্তা ধরবেন এবার

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ভর্তির ১৭ দিনের মাথায় ছাড়া পেলেন অনুব্রত। এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, তাঁকে এক মাস পর ফরে পরীক্ষায় জন্য আসনে হবে এসএসকেএম হাসপাতালে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ভর্তির ১৭ দিনের মাথায় ছাড়া পেলেন অনুব্রত। এখনও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে, তাঁকে এক মাস পর ফরে পরীক্ষায় জন্য আসনে হবে এসএসকেএম হাসপাতালে। তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

অনুব্রত ছাড়া পেলেন হাসপাতাল থেকে, এবার সিবিআই না বাড়ি

শুক্রবার বিকেলে শারীরিক পরীক্ষা করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে হাসপাতাল থেকে আপাতত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন দেখার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডল কী করেন। তিনি সিবিআই দফতরে হাজিরা দেন নাকি বাড়ি ফিরে যান। কলকাতার বাড়িতে কিছুদিন বিশ্রামের পর তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন নাকি শারীরিক সমস্যা অন্তরায় হয়ে দাঁড়াবে, তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অনুব্রত মণ্ডল ক্লস্টোফোবিয়াতেও ভুগছেন। তাঁর দুটি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে। একটি আর্টারিতে ৭০ শতাংশ ব্লকেজ রয়েছে বলে সূত্রের খবর। সমস্ত দিক খতিয়ে দেখে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে চলতে হবে। তাঁকে থাকতে হবে সম্পূর্ণ বিশ্রামে।

এসএসকেএম হাসপাতালের তরফে অনুব্রত মণ্ডলকে পরামর্শ দেওয়া হয়েছে, চার সপ্তাহ বিশ্রামে থেকে তাঁকে ফের হাসপাতালে আসতে হবে। তাঁর আরও পরীক্ষা-নিরীক্ষা হবে। তার আগে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং পরীক্ষা করাতে হবে তাঁকে। মোট কথা, চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে প্রতিটি পদক্ষেপ চলতে হবে। তা না হলে শারীরিকভাবে বিপদে পড়তে পারেন অনুব্রত মণ্ডল।

গরুপাচার-কাণ্ডে গত ৬ এপ্রিল নিজাম প্যালেসে সিবিআই তাঁকে তলব করে। সেইমতো ৫ এপ্রিল তিনি কলকাতা চলে আসেন। স্বাভাবিকভাবে মনে হয়, তিনি সিবিআই দফতরে হাজিরা দিতেই কলকাতায় আসেন। তাঁর চিনার পার্কের বাড়িতে তিনি ছিলেন। পরদিন সকালে যথা সময়ে তিনি বাড়ি থেকে বের হন। মনে করা হয়েছিল, তিনি নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে আসছেন। কিন্তু নিজাম প্যালেসে না পৌঁছে তাঁর গাড়ি সোজা গিয়ে থামে এসএসকেএম হাসপাতালে। সেখানে ভর্তি হন অনুব্রত।

সেদিন একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেই থেকে ১৭ দিন তিনি ছিলেন এসএসকেএম হাসপাতালে। তাঁর হার্ট ও লিভারে সমস্যা ছিল। ছিল ফিশচুলার সমস্যাও। অন্ডকোষেও সমস্যা ধরা পড়ে অনুব্রত মণ্ডলের। এখন সমস্ত সমস্যাই খানিক নিয়ন্ত্রণে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+