কলকাতায় রাস্তার উপরে বৃদ্ধকে কুপিয়ে খুন, রহস্য উদ্ঘাটনে পুলিশ

প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক বৃদ্ধকে। রাস্তা থেকে উদ্ধার হল বৃদ্ধের ছিন্নভিন্ন দেহ। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।

কলকাতায় প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল এক বৃদ্ধকে। রাস্তা থেকে উদ্ধার হল বৃদ্ধের ছিন্নভিন্ন দেহ। কেন খুন তা নিয়ে ধন্দে পুলিশ। রাস্তার ধারের সমস্ত বাড়ির সিসিটিভি ক-র ফুটেজ খতিয়ে দেখে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।

শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বেনিয়াপুকুরের বেচুলাল রোডে। রাস্তায় রক্তমাখা পায়ের ছাপ দেখে পুলিশের অনুমান, নৃশংসভাবে কোপানোর সময় নিহত বৃদ্ধ পায়ে হেঁটে পালানোর চেষ্টা করে। যে জায়গায় তাঁকে কোপানো হয়েছিল, সেই জায়াগা থেকে বেশ খানিকটা দূরে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুরো দেহই ছিল ছিন্নভিন্ন। একাধিক কোপানোর ক্ষত রয়েছে শরীরে।

কলকাতায় রাস্তার উপরে বৃদ্ধকে কুপিয়ে খুন, রহস্য উদ্ঘাটনে পুলিশ

বেনিয়াপুকুর থানার পুলিশ এই নৃশংস খুনের তদন্ত নেমে চূড়ান্ত ধন্দে পড়েছেন, কেন ওই বৃদ্ধ দুষ্কৃতীর হাতে খুন হলেন। কীভাবে খুন হলেন? রক্তমাখা পায়ের ছাপের রহস্যই বা কী, তা জানতে আশেপাশের বাড়ির সিসিটিভির উপর ভরসা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি। সেগুলে থেকেই রাস্তার উপর যে দুষ্কৃতী তাণ্ডব চলেছিল, তার কিনারা করতে চাইছেন তদন্তকারীরা।

বেনিয়াপুকুরের বেচুলাল রোড বরাবর রক্তমাখা পায়ের ছাপ দেখা গিয়েছে। সেই পায়ের ছাপ আবার চলে গিয়েছে আবাসনের পাশের গলিতেও। পুলিশ খতিয়ে দেখছে, ওই পায়ের ছাপ কার, আততায়ীর নাকি যিনি খুন হয়েছেন তাঁর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+