বাংলায় টার্গেট বদল বিজেপির! কত আসন পাবে তারা, জানালেন অমিত শাহ

কলকাতায় মহামিছিল করে বাংলায় ২৩-এর বেশি আসন পাওয়ারা বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

কলকাতায় মহামিছিল করে বাংলায় ২৩-এর বেশি আসন পাওয়ারা বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর আগে ২২ আসন থেকে বাড়িয়ে ২৩টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বাংলায় ভোট-যুদ্ধে সামিল হয়েছিল বিজেপি। কিন্তু ষষ্ঠ দফা ভোটের পর অমিত শাহ মনে করছেন বিজেপি এবার বাংলায় আরও বেশি আসন পাবে।

বাংলায় টার্গেট বদল বিজেপির! কত আসন জানালেন অমিত

অমিত শাহ এদিন সাফ জানিয়ে দেন, ২৩ মে ২৩টিরও বেশি আসনে জিতবে তাঁরা। এবার বাংলায় গেরুয়া ঝড় বইছে। ২৩ মে-ই বুঝতে পারবেন মমতা দিদি। শুধু বাংলাতেই নয়, এবারও মোদী সরকার আসছেন দেশের ক্ষমতায়। তিনি বলেন, আরও বেশি আসনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে। ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।

এদিন অমিত শাহের রোড শো ঘিরে উত্তর ও মধ্য কলকাতা উত্তপ্ত হয়ে ওঠে। রাস্তার দুধারে অসংখ্য মানুষের ভিড়ের মধ্য থেকে অমিত শাহের গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল, তখনই বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বাংলার মানুষ এবার মমতার সরকারকে বদলে দেবে। এবারের লোকসভা ভোটই সেই আভাস দিয়ে রেখেছে। আমরা সোনার বাংলা করব। আমরাই আনব প্রকৃত পরিবর্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+