ফের দুর্ঘটনা রাসবিহারীতে! পর পর গাড়ির ধাক্কায় আহত ৪

ফের দুর্ঘটনা রাসবিহারী এভিনিউতে। এবারের ঘটনাটি লেকমলের সামনে। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলা-এয়ারপোর্ট রুটের একটি সরকারি বাস প্রথমে একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ট্যাক্সিটি ধাক্কা মারে ক্যাবে।

ফের দুর্ঘটনা রাসবিহারী এভিনিউতে। এবারের ঘটনাটি লেকমলের সামনে। বৃহস্পতিবার দুপুরে ধর্মতলা-এয়ারপোর্ট রুটের একটি সরকারি বাস প্রথমে একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ট্যাক্সিটি ধাক্কা মারে ক্যাবে। ব্রেক ফেল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন সরকারি বাসের চালক। বাসের চালককে আটক করেছে পুলিশ।

ফের দুর্ঘটনা রাসবিহারীতে! পর পর গাড়ির ধাক্কায় আহত ৪

সময়টা বৃহস্পতিবার দুপুর একটা দশের আশপাশে। সরকারি বাস ধর্মতলা থেকে রাসবিহারী হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। ব্রেক ফের হওয়ায় বাসটি প্রথমে একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। অভিঘাতে ট্যাক্সিটি গিয়ে মারে সামনেই দাঁড়িয়ে থাকা একটি ক্যাবে। এই ঘটনায় ট্যাক্সির তিনযাত্রী এবং ক্যাবের চালক আাহত হয়েছেন।

দুর্ঘটনায় জেরে সেখানে সাময়িকভাবে যানজটের পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আগের দিন অর্থাৎ বুধবার সকাল সাতটা নাগাদ রাসবিহারী মোড়ে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক বৃদ্ধা। একটি বেসরকারি বাস রেষারেষি করতে গিয়ে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে বলে জানা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+