দমকলকে আধুনিক করতে পরিকল্পনা মমতার সরকারের! ফায়ার বলের রোবট আনার ভাবনা

আগুন নেভাতে ফায়ার বলের পর এবার ঝুঁকি পূর্ণ এলাকায় আগুন নেভাতে রোবট ব্যবহারের ভাবনা শুরু করেছে দমকল বিভাগ।

আগুন নেভাতে ফায়ার বলের পর এবার ঝুঁকি পূর্ণ এলাকায় আগুন নেভাতে রোবট ব্যবহারের ভাবনা শুরু করেছে দমকল বিভাগ। কেননা পৃথিবীর বিভিন্ন দেশে আগুন নেভাতে ইতিমধ্যেই রোবটের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। দমকল বিভাগ সূত্রে খবর, বিষয়টি নিয়ে গ্রিন সিগন্যাল মিলেছে। পরিকল্পনা রয়েছে ড্রোন ব্যবহারেরও।

দমকলকে আধুনিক করতে পরিকল্পনা মমতার সরকারের! ফায়ার বলের রোবট আনার ভাবনা

অক্টোবরে বাগরি মার্কেট হোক কিংবা গত সপ্তাহের গড়িয়াহাট, সব জায়গাতেই আগুন নেভানোর সময় তা ঝুঁকিপূর্ণ হয়ে যায় দমকলকর্মীদের কাছে। এছাড়া বছর ভর অগ্নিকাণ্ড তো রয়েইছে। তার মধ্যে রাসায়নিক থেকে আগুনও রয়েছে। সেসব ক্ষেত্রে রোবট ব্যবহারের বিষয়টি ভাবনার মধ্যে রয়েছে দমকল বিভাগের।

পৃথিবীর বিভিন্ন দেশে আগুন নেভাতে রোবটের ব্যবহার শুরু হয়েছে আগেই। ফলে তা কলকাতায় ব্যবহারে বাধা নেই। বিষয়টি বিয়ে রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল মিলেছে বলেই দমকল বিভাগ সূত্রে খবর।

সূত্রের খবর অনুযায়ী, আপাতত ৪ টি রোবট আনার ব্যাপারে ভাবা হয়েছে। এর জন্য সামনের কয়েক মাসের মধ্যেই টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে। সফল হলে পরে আরও ৫০ টি রোবট আনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও আগুনের ভয়াবহতা জানতে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+