তিনদিন ধরে মায়ের মৃতদেহ আগলে ঠায় বসে তরুণী, রবিনসন স্ট্রিটের ছায়া ট্যাংরায়
তিনদিন ধরে মায়ের মৃতদেহ আগলে ঠায় বসে তরুণী, রবিনসন স্ট্রিটের ছায়া ট্যাংরায়
তিনদিন ধরে মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। রবিনসন স্ট্রিটের পর এবার ট্যাংরা। অবশেষে রবিবার পুলিশ এসে বৃদ্ধার মৃতদের উদ্ধার করে। আর মানসিক ভারসাম্যহীন তরুণীকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় রবিবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্যাংরার শীল লেনে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম কৃষ্ণা দাস। কৃষ্ণাদেবীর তিন মেয়ে। তার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে সোমা দাস মায়ের সঙ্গেই থাকতেন। তবে কৃষ্ণাদেবীর স্বামী ধীরেন দাস বাড়িতে প্রায় আসতেনই না। মা-মেয়েতেই থাকতেন বাড়িতে। প্রাথমিক তদন্তে অনুমান তিনদিন আগে কৃষ্ণা দাসের মৃত্যু হয়। সেই থেকে মায়ের মৃতদেহ আগলে রয়েছেন মেয়ে সোমা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্যারার শীল লেনের মা-মেয়ে থাকতেন। বাইরের কাউকে বাড়িতে ঢুকতে দিতেন না। বাইরের কোনও ব্যক্তি এলেই চিৎকার করতেন। তাঁকে জিনিসপত্র, থালা-বাসন ছুঁড়ে মারতেন সোমা। শুধু জল আনতেই যা বাইরে বেরোতে দেখা যেত তাঁদের। কেননা বাড়িতে কোনও জলের লাইন ছিল না।












Click it and Unblock the Notifications