বৈদিক ভিলেজে গণধর্ষণ! পার্টিতে ডেকে মাদক খাইয়ে তরুণীকে নির্যাতনের অভিযোগ

ফের গণধর্ষণের অভিযোগ উঠল বাংলায়। এবার খাস কলকাতা শহরতলিতেই ঘটে গেল সেই ঘটনা। রাজারহাটের বৈদিক ভিলেজে এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, বৈদিক ভিলেজের পার্টিতে মাদক খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ করা হয়।

ফের গণধর্ষণের অভিযোগ উঠল বাংলায়। এবার খাস কলকাতা শহরতলিতেই ঘটে গেল সেই ঘটনা। রাজারহাটের বৈদিক ভিলেজে এই গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, বৈদিক ভিলেজের পার্টিতে মাদক খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

বৈদিক ভিলেজে পার্টিতে ডেকে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ!

অভিযোগ, ঘটনাটি ঘটে ১০ নভেম্বর রাতে। ১১ নভেম্বর রাজারহাট থানায় লিখিত অভিযোগ হয়। তারপরই পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের একটি অভিজাত হোটেলে জন্মদিনের পার্টি ছিল ১০ নভেম্বর। সেখানেই প্রায় উপস্থিত হয়েছিলন ১৫ জন বন্ধু-বান্ধবী। সেখানেই এক তরুণীর উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ, জন্মদিনের পার্টিতে ডেকে মাদক খাওয়ানো হয়। মাদকের নেশায় আচ্চন্ন তরুণীকে এরপর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ মূলত চারজনের বিরুদ্ধে। তাঁদেরকেই পুলিশ গ্রেফতার করে শনিবার বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানত চাইছে, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না। এই ঘটনা কি পরিকল্পনা করেই ঘটানো হয়েছিল?

নির্যাতিতা তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মেডিকেল টেস্ট করা হয়েছে। রাজারহাট থানায় অভিযোগ করার পর শুক্রবার রাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। প্রথমে ধৃত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কথায় নানা অসঙ্গতি লক্ষ্য করে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ এই ঘটনায় বৈদিক ভিলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানার চেষ্টা চালাচ্ছেন ঠিক কী ঘটেছিল সেদিন রাতে। কারা এসেছিল, কীভাবে ঘটল এই ঘটনা। এই ঘটনাটি কোনও পূর্ব পরিকল্পিত কি না, সব খতিয়ে দেখেই কড়া ব্যবস্থা নিতে চাইছেন তদন্তকারী অফিসাররা।

ঠিক কী ঘটেছিল সেদিন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৈদিক ভিলেজের অভিজাত রিসর্টে জন্মদিনের পার্টি ছিল। সেই পার্টিতে যাওয়া তরুণীর অভিযোগ, তাঁর পানীয়তে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল। তিনি মাদকে আচ্ছন্ন হয়ে যাওয়ার পর তাঁকে নির্যাতনের শিকার হতে হয়। তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তরুণী।

জনা ১৫ তরুণ-তরুণী ওই রিসর্টের পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানেই ঘটে গণধর্ষণের ঘটনা। যদিও এই ঘটনায় বৈদিক ভিলেজ কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ এখন ভরসা করছে সিসিটিভি ফুটেজের উপর। রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জানা গিয়েছে, পার্টি শেষ হয়ে যাওয়ার পর এই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানার চেষ্টা করছে, এতবড় ঘটনা ঘটে গেল, কর্তৃপক্ষ কেন কিছু জানতে পারল না, কেন তাঁদের তরফে কোনও অভিযোগ এল না রাজারহাট থানায়, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। পার্টি হয়ে যাওয়ার পর কী করে গণধর্ষণের ঘটনা ঘটে গেল কর্তৃপক্ষের অজান্তেই, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+