ফ্ল্যাটের রান্নাঘরে পড়ে মহিলার দেহ, গ্যাসের পাইপ লাইন খোলা! খুনের তদন্তে পুলিশ

ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ। রান্নাঘরে দেহটি পড়েছিল। খোলা ছিল গ্যাসের পাইপ লাইন। চাঞ্চল্যকর এই ঘটনা কসবার টেগোর পার্কে।

ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ। রান্নাঘরে দেহটি পড়েছিল। খোলা ছিল গ্যাসের পাইপ লাইন। চাঞ্চল্যকর এই ঘটনা কসবার টেগোর পার্কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শীলা চৌধুরী (৫৫)। তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশনের পদস্থ আধিকারিক ছিলেন।

ফ্ল্যাটের রান্নাঘরে মহিলার দেহ, গ্যাসের পাইপ লাইন খোলা

কসবা থানা পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এটি খুনের ঘটনা বলেই প্রাথমিক তদন্তে মনে করেছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা পরিচিত কেউই এই খুন করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার পরণে ছিল নাইটি। শীলাদেবীর ব্যবহৃত একটি আলমারির ছিল ওলট-পালট অবস্থা।

শনিবার সন্ধ্যায় উদ্ধার হয় দেহ। কসবা থানায় ফোন করে জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে। এই সময় ফ্ল্যাটে ছিলেন শীলাদেবীর এক বন্ধু ও এক পরিচারিকা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছিল ডাকাতির জন্যই এই খুন করা হয়েছে। কিন্তু পরে তদন্তসাপেক্ষে পুলিশ জানতে পেরেছে, পরিচিত কেউই এই খুনের ঘটনায় জড়িত। শীলাদেবীর ওই বন্ধু ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ মনে করছে মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে এই খুন করা হয়েছে শীলাদেবী। এরপর তিনি অচৈতন্য হয়ে পড়লে শ্বাসরোধ করে খুন করা হয়। শীলাদেবীর স্বামী তাঁর সঙ্গে থাকতেন না। ফ্ল্যাটে আসতেন সপ্তাহান্তে। ছেলে চাকরি সূত্রে আমেরিকায় থাকেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+