জোড়া আগুন একই দিনে, ই-মল সংলগ্ন তিনতলার গুদাম ভস্মীভূত চাঁদনি চক এলাকায়
একই দিনে জোড়া অগ্নিকাণ্ড চাঁদনিচক এলাকায়। শুক্রবার সকালে লেননিন সরণির একটি বহুতলে আগুন লাগে। তারপর সন্ধ্যায় আগুন লাগল চাঁদনি চকের ই-মল সংলগ্ন এলাকায়।
একই দিনে জোড়া অগ্নিকাণ্ড চাঁদনিচক এলাকায়। শুক্রবার সকালে লেননিন সরণির একটি বহুতলে আগুন লাগে। তারপর সন্ধ্যায় আগুন লাগল চাঁদনি চকের ই-মল সংলগ্ন এলাকায়। ই-মল সংলগ্ন ম্যাডান স্ট্রিটের একটি তিনতলা বাড়ির উপর টিনের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে মোট নটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়।

দমকল সূত্রে জানা গিয়েছে, দু-ঘণ্টারও বেশি সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। তবে হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চালাচ্ছে দমকল ও পুলিশ। আগুন লাগার পর সকলকে বাড়ির বাইরে নিয়ে আসা হয় নিরাপদেই।
তিনতলার যে ঘরে আগুন লাগে, তা ছিল বৈদ্যুতিক সরঞ্জামে ঠাসা গুদাম। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন বাগে আনতে গিয়ে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হয়। এদিনই সকালে লেনিন সরণির একটি বহুতলে আগুন লাগে। সেখানেও মজুত ছিল বৈদ্যুতিন সরঞ্জাম। ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications