অ্যাম্বুল‍্যান্স নয়, হেলিকপ্টারেই যাতায়ত হাসপাতালে! ট্রাম্পের চিকিৎসার খরচ জানলে বিস্মিত হবেন আপনিও

অ্যাম্বুল‍্যান্স নয়, হেলিকপ্টারেই যাতায়ত হাসপাতালে! ট্রাম্পের চিকিৎসার খরচ জানলে বিস্মিত হবেন আপনিও

মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের করোনা সংক্রমণ নিয়ে প্রায় রোজই তৈরি হচ্ছে নতুন নতুন তরজা। এদিকে পুরোপুরি সংক্রমণ মুক্ত হওয়ার আগেই রাজনৈতিক ফায়দা খাটিয়ে গত সপ্তাহেই আগেভাগে হাসপাতাল থেকে ছুটিও নিয়ে নিয়েছেন তিনি। এমনকী করোনা বিধি মোতাবেক ১০ দিন আইসোলেশনে থাকার বদলে তিন দিনেই বাইরে বেরিয়ে পড়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এহেন আচরণ নিয়ে এর আগেই সরাসরি মুখ খুলতে দেখা যায় সেদেশের বিরোধী শিবিরের একাংশকে। এদিকে এমতাবস্থায় ট্রাম্পের করোনা চিকিৎসার খরচে চোখ কপালে উঠেছে আম-আদমির।

অ্যাম্বুল‍্যান্স নয়, হেলিকপ্টারেই যাতায়ত হাসপাতালে! ট্রাম্পের চিকিৎসার খরচ জানলে বিস্মিত হবেন আপনিও

মার্কিন সংবাদপত্রে প্রকাশি একটি রিপোর্টে জানা যাচ্ছে করোনা আক্রান্ত ট্রাম্পের চিকিৎসার জন্য মার্কিন স্বাস্থ্য বিভাগ থেকে খসছে প্রায় ১ লক্ষ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ৩২ হাজার টাকার কাছাকাছি। যা সাধারণ কোনও মানুষের করোনা চিকিৎসার থেকে কয়েক হাজার গুণ বেশি। হেলিকপ্টারে করে হাসপাতালে আসা-যাওয়া, একাধিক পরীক্ষা, অক্সিজেন, স্টেরয়েড এবং পরীক্ষামূলক অ্যান্টিবডি চিকিৎসার জন্যই এই বিশাল খরচ মার্কিন স্বাস্থ্য বিভাগকে বইতে হচ্ছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, মোট খরচের সিংহভাগ টাকাই খরচ হয়েছে ওয়াল্টার রিড জাতীয় সামরিক মেডিকেল সেন্টারে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা চলাকানীন তাঁর হেলিকপ্টার ভ্রমণের পিছনে। একইসাথে ট্রাম্পের বারংবার করোনা পরীক্ষার জন্যও মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে মার্কিন প্রশাসনকে। একই সাথে করোনার অন্যতম জীবনদায়ী ওষুধ রেমডিসিভিররের প্রয়োগের ক্ষেত্রে ৭৪ বছর বসয়ী ট্রাম্পের পিছনেই খরচ হয়েছে প্রায় ৩ হাজার ১২০ ডলার। যা দেখে চোখ কপালে তুলছেন অনেকেই। এদিকে করোনা টেস্ট হোক বা ভেন্টিলেশন আমেরিকায় প্রতিটা জিনিসের দামই প্রায় আকাশছোঁয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+