ফের তোপ ট্রাম্পের, করোনা সঙ্কটে ক্রমশ ফিকে হচ্ছে মার্কিন-চিন নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা

ফের তোপ ট্রাম্পের, করোনা সঙ্কটে ক্রমশ ফিকে হচ্ছে মার্কিন-চিন নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা

সংঘাতের আবহে ক্রমেই ফিকে হচ্ছে আমেরিকা-চিন নতুন বাণিজ্য চুক্তির সম্ভাবনা। এদিকে করোনা প্রাদুর্ভাবের গোরা থেকেই এর জন্য চিনে দিকে আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীয়ে লাদাখে ভারত-চিন সেনা সংঘর্ষের আবহে তাতে নতুন করে ঘৃতাহুতি পড়ে। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে ফের চিন সম্পর্কে নিজের ক্ষোভের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি আমেরিকার

বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি আমেরিকার

ট্রাম্পের কথায় বর্তমানে চিন-আমেরিকা সম্পর্ক ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি দ্বিতীয় পর্যায়ের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির থেকেও অন্য বিষয় গুলি নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন। এদিকে এপ্রিল মাসেই করোনা আবহে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মাঝেই চিনের সাথে বাণিজ্য-চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের গোড়াতেই প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়

চলতি বছরের গোড়াতেই প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়

সূত্রের খবর, বিশ্বের সর্বাধিক শক্তিধর যুযুধান দুই প্রতিপক্ষ চিন ও আমেরিকা বিশ্ব অর্থনীতিতে সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যেই এ বছরের জানুয়ারিতে চুক্তির প্রথম ধাপের সই সাবুদ সারে। চুক্তি অনুসারে প্রায় ১৫,৩১,০০০কোটির আমেরিকান সামগ্রী কেনার কথা চিনের। ওয়াকিবহাল মহলের মত এখানেই বাধ সাধার পরিকল্পনা করতে পারে বেজিং। খবরে প্রকাশ করোনার হঠাৎ আগমনে চুক্তির একটি বিধিকে কাজে লাগিয়ে এই বিপুল অর্থের বোঝা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে পারে চিন।

মহামারীর সঙ্কটকে কাজে লাগাতে পারে চিন

মহামারীর সঙ্কটকে কাজে লাগাতে পারে চিন

আমেরিকা-চিন অর্থনৈতিক ও সুরক্ষা পর্যালোচনা কমিশনের একটি রিপোর্টে বলছে উক্ত বিধি অনুসারে, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভাগ্যক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনার জেরে চিন এই সিদ্ধান্তকে পর্যালোচনার আওতায় ফেলতে পারে। সেক্ষেত্রে করোনায় পর্যদুস্ত আমেরিকা প্রবল ক্ষতির মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। এখানেই ট্রাম্পের বক্তব্য চিন চেষ্টা করলেই শুরুতেই উহানেই করোনার প্রাদুর্ভাব ঠেকাতে পারত। কিন্তু পরিকল্পনা করে তারা এটি করেনি।

গত কয়েকমাসে চিনের বিরুদ্ধে একাধিকবার সুর চড়াতে দেখা যায় আমেরিকাকে

গত কয়েকমাসে চিনের বিরুদ্ধে একাধিকবার সুর চড়াতে দেখা যায় আমেরিকাকে

এর আগেও ট্রাম্প সুর চড়িয়ে হুমকির সুরে বলেছেন, "প্রথমে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের আশঙ্কা ও এখন এই অদৃশ্য করোনা শত্রু। কেউ না জানলেও আমরা জানি এই শত্রুকে কে পৃথিবীতে এনেছে। ফলত দোষ স্বীকার না করলে চিনও বুঝবে যে ট্রাম্প কতটা নিষ্ঠুর হতে পারে।" এদিকে গোটা বিশ্বে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে গোটা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লক্ষের গণ্ডি পার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+