নিজের নাতির চেয়ে বেশি স্মার্ট তাই প্রতিবেশির নাতিকে খুন এক মহিলার
বেজিং, ৫ সেপ্টেম্বর : শুধুমাত্র এক মহিলার ঈর্ষার কারণে খুন হতে হল পাঁচ বছরের এক শিশুকে। তাও এমন ঘটনা ঘটালেন একজন প্রতিবেশি যার বাড়িতে নিত্য যাতায়াত ছিল মৃত শিশুটির। [ডাইনোসরের অবলুপ্তি নিয়ে নয়া চাঞ্চল্যকর তথ্য পেশ ভূবিজ্ঞানীদের]
মধ্য চিনের হেরনান প্রদেশে পাশাপাশি থাকত দুটি পরিবার। দুটি পরিবারেই সমবয়সী পাঁচ বছরের দুজন শিশু ছিল। তার মধ্যে একজন খুন হল কারণ সে অন্য শিশুটির চেয়ে অনেক বেশি সুস্থ ও স্মার্ট ছিল। আর সেকারণেই অন্য শিশুটির দিদা লি নামের এক মহিলার হাতে খুন হতে হল ওয়াং মিংহান (৫) নামের শিশুটিকে। [আর মাত্র ৮ বছর আয়ু রয়েছে ইন্টারনেটের!]

পুলিশ তদন্তে উঠে এসেছে এমনই হাড় হিম করা তথ্য। অভিযুক্ত মহিলা লি-কে জেরা করে জানা গিয়েছে, তার নাতি সবসময় অসুস্থ থাকত। সেটা যেমন তার কাছে দুঃখের ছিল, তেমনই পাশের বাড়ির সমবয়সী শিশুটির চনমনে ভাব দেখলে সারা গা রাগে জ্বলে যেত তার। [৪০ বছর পরে এক হাঁচিতে বন্ধ নাক খুলল এক ব্রিটিশের]
আর সেকারণে শুধুমাত্র ঈর্ষাবশত শিশুটিকে পরিকল্পনা করে সে খুন করে। ঘটনা ঘটে জুলাই মাসের ৮ তারিখ। তার ১৫ দিন আগে বাড়ির সামনের উঠোনে ছোট্ট কবর খুড়ে রেখেছিল সে। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত যুবতী 'মা'!]
ঘটনার দিন বাড়ির সামনের উঠোনে খেলছিল ছোট্ট মিংহান। সবার নজর এড়িয়ে তাকে টানতে টানতে নিয়ে এসে খুন করে কবরে চাপা দিয়ে দেয় লি। মিংহানের দিদা সেসময়ে স্নান করতে গিয়েছিলেন। এসে দেখেন উঠোনে নাতির জুতো পড়ে রয়েছে। [৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে!]
প্রথমে তিনি সন্দেহ করেন, মিংহানকে অপহরণ করা হয়েছে বলে। তবে পুলিশ তদন্তে এতদিন পরে বেরিয়ে এসেছে আসল সত্য। সন্দেহের বশে গ্রেফতার হওয়া লি স্বীকার করে, শুধুমাত্র ঈর্ষার বশে সে একরত্তি শিশুটিকে মেরে ফেলেছে। [স্ত্রী ও তার প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় ধরে প্রকাশ্যে উলঙ্গ হাঁটালেন স্বামী]
আপাতত লি-কে গ্রফতার করে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। [এবার পর্ন সিনেমার শুটিং হবে সুদূর মহাকাশে]












Click it and Unblock the Notifications