৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে!
মাদ্রিদ, ৩১ মে : সভ্যতা যত এগিয়েছে ততই আরও সমাজবদ্ধ হয়েছে মানুষ। একে অপরে হাত ধরে পৃথিবীকে আরও আধুনিক, প্রদতিশীল করে তুলেছে মানুষ।
মুদ্রার উল্টো পিঠও রয়েছে। যত দিন গিয়েছে, ততই মানুষের মধ্য লোভ বেড়েছে। হিংসা, হানাহানি, রক্তপাত, যুদ্ধ, বিবাদ ক্রমান্বয়ে বেড়েছে। মোটামুটি এরকম ধারণা আমাদের সকলেরই রয়েছে। অর্থাৎ এর সঙ্গে আমরা সকলেই একমত যে, বহু বছর পূর্বে আমাদের পূর্বজদের মধ্যে এত বেশি হিংস্রতা ছিল না।

আমাদের এই ধারণাকেই গঙ্গাবক্ষে নিক্ষেপ করেছেন স্পেনের একদল বিজ্ঞানী। চোখ কপালে তোলার মতো তথ্য সরবরাহ করেছেন তাঁরা। সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা একটি ফসিল পরীক্ষা করে জানিয়েছেন, সেটিকে সম্ভবত খুন করা হয়েছিল। আর সেটা একশো বা দুশো বছর আগে নয়। ঘটনাটি ঘটেছিল ৪ লক্ষ ৩০ হাজার বছর পূর্বে।
স্পেনের সিমা দ্য লোস উয়েসসের একটি গুহায় মাটি থেকে ৪৩ ফুট গভীরে প্রায় ৩০ টি কঙ্কাল পাওয়া যায়। সেখানেই প্রাগৈতিহাসিক একটি নিয়ানডারথাল কঙ্কালের মাথার খুলিতে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। সেটির জন্য পারস্পরিক সংঘর্ষই দায়ী বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
এই এলাকায় বহুদিন ধরেই খনন চলছে। সেখান থেকে আরও কিছু উল্লেখযোগ্য সূত্র পাওয়ার আশাতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল, ২ লক্ষ ৩০ হাজার বছর আগে পৃথিবীতে প্রথম খুনের ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications