আকাশেই ভাঙল বিমানের দরজা! শেষ পর্যন্ত জরুরি অবতরণ, দেখুন ভয়াবহ সেই ভিডিও
কয়েক হাজার ফুট উচ্চতায় বিমানের একটি দরজা ভেঙে গিয়ে জরুরি অবতরণ। ঘটনাটি আলাস্কা এয়ারলাইন্সের। বিমানটি ওরেগনে জরুরি অবতরণ করে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই বিমানে ১৭৪ জন যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন। বিমানটি কানাডার অন্টারিও যাচ্ছিল কিন্তু পোর্টল্যান্ডেই জরুরি অবতরণ করে। যাত্রীদের তোলা ভিডিও থেকে দেখা যাচ্ছে মাঝ কেবিনের বেরনোর দরজা বিমান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে।
আলাস্কা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে। আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাই ১২৮২ পোর্টল্যান্ড থেকে অন্টারিও যাওয়ার পথে বিমানের দরজা ভেঙে যায়। বিমানটি পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৪ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করে।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক্স হ্যান্ডেলে বলেছে এটি আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১২৮২-র ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে তদন্ত করছে। বিমানটি সর্বোচ্চ ১৬,৩২৫ ফুট উচ্চতায় পৌঁছেছিল। সেটিকে অবশ্য পোর্টল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
AS1282 from Portland to Ontario, CA experienced an incident this evening soon after departure. The aircraft landed safely back at Portland International Airport with 171 guests and 6 crew members. We are investigating what happened and will share more as it becomes available.
— Alaska Airlines (@AlaskaAir) January 6, 2024
এদিনের ঘটনার সঙ্গে জড়িতে বোয়িং 737 MAX ২০২৩-এর পয়লা অক্টোবরে আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হয়। ১১ নভেম্বর থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করে। তারপর থেকে মাত্র ১৪৫ বার উড়ান সম্পন্ন করতে পেরেছে। বোয়িং 737-9 MAX-এর একেবারে পিছনের দরজার আগে ডানার পিছনে একটি বেরনোর দরজা রয়েছে। সেখানেই এই ঘটনা ঘটে।
🚨 BREAKING: Alaska Airlines Performs Emergency Landing AfterWindow Blows Out
— Mario Nawfal (@MarioNawfal) January 6, 2024
Items such as phones were sucked out of the plane when it depressurized.
Passengers are safe. pic.twitter.com/hpxXmb4NXW
নির্মাতা সংস্থা বোয়িং এয়ারপ্লেনস বলেছে, তারা আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট #AS1282-র ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সেই বিষয়ে অবগত। তারা আরও তথ্য সংগ্রহ করছে। বোয়িংয়ের প্রযুক্তির দল তদন্তে সহায়তা করতে তৈরি বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications