বাপ্পি লাহিড়ীর 'জিমি জিমি আজা আজা' গান গাইছে চিনের মানুষ! কারণ আশ্চর্য করবেই
একেবারে কড়া কোভিড নীতি এবং এর কারণে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে চিনে। আর তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ সে দেশের মানুষ। আর সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট সে দেশের মানুষের প্রতিবাদের হাতিয়ার কিনা বাপ্পি লাহিড়ীর গান! অবাক লাগছে শুনতে!!
Corona in China: একেবারে কড়া কোভিড নীতি এবং এর কারণে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে চিনে। আর তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ সে দেশের মানুষ। আর সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট সে দেশের মানুষের প্রতিবাদের হাতিয়ার কিনা বাপ্পি লাহিড়ীর গান! অবাক লাগছে শুনতে!! হ্যাঁ ... এমনটাই কাণ্ডে ঘটছে চিনে।
সংবাদমাধ্যমে প্রকাশ, চিনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জারি থাকা লকডাউনের প্রতিবাদে জনপ্রিয় সিনেমা 'ডিস্কো ডান্সার' সিনেমার জনপ্রিয় গান 'জিমি জিমি আজা আজা' ব্যাপক ভাবে ব্যবহার করছে। ১৯৮২ সালে সিনেমাতে বাপি লাহিড়ী এই গান গেয়ে ছিলেন।

একাধিক চ্যালেঞ্জের মুখে লালচিন-
বাপি লাহিড়ীর পার্বতী খানের গাওয়া এই গানটি চিনের সোশ্যাল মিডিয়া সাইট 'Douyin' (TikTok-এর চিনের নাম)-এ ম্যান্ডারিন ভাষায় 'জি মি, জি মি' গাওয়া হচ্ছে। যদি ভারতীয় ভাষাতে অনুবাদ করা হয় তাহলে তাঁর মানে দাঁড়ায়, আমাদের ভাত দাও... ভারত দাও! এমন কি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যেখানে খালি বাসন হাতে চিনের মানুষকে দেখা যাচ্ছে। বঝানো হচ্ছে দীর্ঘ লকডাইনের কারণে খাদ্যের অভাব ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে। এখনও পর্যন্ত সে দেশের সোস্যাল মিডিয়াতে ওই ভিডিওটি রয়েছে। যেখানে জিংপিং সরকার কোনও সমালোচনা নিতে পারে না সেখানে এই ভিডিও কীভাবে রয়েছে তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে।

লকডাউন নিয়ে ক্ষুন্ধ সে দেশের মানুষ
পর্যবেক্ষকরা বলছেন, চিনের মানুষ 'জি মি জি মি' গানকে যেভাবে প্রতিবাদের ভাষা হিসাবে তুলে ধরেছে তা প্রশংসার যোগ্য। আর এই গানের মাধ্যমে যেভাবে মানুষের অভাব অভিযোগ তুলে ধরছে সবার সামনেও সেটিও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ মাস ধরে চিনের বেশ কিছু শহরে লকডাউন জারি রয়েছে। আর এই কারণে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন ঘরেই বসে কাটাতে হছে মানুষকে। আর তাতেই ক্ষোভ বাড়ছে। ঘরে বসে থাকলে বাড়ছে যে খিদে!

মানুষের ক্ষোভ বাড়ছে সরকারের প্রতি।
বলে রাখা প্রয়োজন, চিনে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার সে দেশে ২ হাজারেরও বেশি করোনা সংক্রমণ হয়েছে। যা শনিবারের তুলনায় অনেকটা বেশি। জিংপিংয়ের প্রশাসনের নীতি অনুযায়ী নতুন করে করোনা বিধি লাঘু করা হয়েছে। এর ফলে মানুষের জন্যে একাধিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমনকি করোনা পজিটিভ মানুষকে করোনা সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে দাঁড়িয়ে চিনের মানুষের ক্ষোভ বাড়ছে সরকারের প্রতি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications