US Election 2024: ট্রাম্প নাকি কমলা! সাট্টা বাজারে কার দিকে পাল্লা ভারী? কী বলছে ভারতের শেয়ারবাজার
US Election 2024: বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রের মসনদে কে? আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এর পরেই স্পষ্ট হয়ে যাবে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস, কাকে বেঁছে নিলেন আমেরিকার মানুষ। তবে দুই শিবিরেই এখন হাড্ডহাড্ডি লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ২৪৭ টি ভোটে এবং কমলা হ্যারিস এখনও পর্যন্ত ২১০ টিতে এগিয়ে রয়েছে। তবে যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে চাল!
আর সেদিকেই নজর সবার। এই অবস্থায় জমে উঠেছে সাট্টা বাজার। অন্যদিকে ভারতের শেয়ারবাজারও এই মুহূর্তে উর্ধমুখী। নিফট এবং সেনসেন্স দু'ক্ষেত্রেই গ্রাফ উপরের দিকে। যা অবশ্যই স্বস্তি দিচ্ছেন বিনিয়োগকারীদের (US Election 2024)।

- US Election 2024: মার্কিন এক্সিট পোল কি বলছে?
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই'য়ের পূর্বাভাস (US Election 2024) দিয়েছে ইউএস এক্সিট পোল (US Exit Poll 2024)। তবে বেশ কিছু সমীক্ষা আবার ট্রাম্পকেই এগিয়ে রেখেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত, রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪ রাজ্যে জয় পেয়েছে এবন্মগ ৬ রাজ্যে এগিয়ে রয়েছে। অন্যদিকে কমলা হ্যারিস ১৩ রাজ্য এবং ৫ রাজ্যে এগিয়ে রয়েছে।
- US Election 2024: জমে উঠেছে সাট্টা বাজার
এক্সিট পোলের উপরে সার্টা বাজার অনেক নির্ভর করে। আমেরিকান রাজনৈতিক বেটিং প্ল্যাটফর্মগুলি হ্যারিসের চেয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের জন্য বেশি আশা জাগিয়েছে। সর্বশেষ প্রবণতা অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কমলা হ্যারিস পিছিয়ে পড়ার ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে। সাট্টার ক্ষেত্রে মার্কিন দুই জনপ্রিয় পলিটিক্যাল প্লাটফর্ম Polymarket এবং Kalshi দু'জায়গাতেই একই দাবি করা হয়েছে।
- US Election 2024: কি বলছে মার্কেট?
এবিপি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, ভোটিং বন্ধ হওয়ার ঠিক আগে ট্রাম্পের জয়ের ইঙ্গিত জানিয়েছিল Polymarket । আর এরপর থেকেই সেই ভবিষ্যবানি ক্রমশ সফল হচ্ছে। অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম Kalshi -তেও ছবিটা এক। সেখানেও হ্যারিস নয়, ট্রাম্পের দিকেই পাল্লা ভারী। সংশ্লিষ্ট ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে ছবিটা কি। আর সেই অনুযায়ী, মানুষও বিনিয়োগ করছে (US Election 2024)।
- জমে উঠেছে ভারতের শেয়ার বাজারও
মার্কিন নির্বাচনে (US Election 2024) ডোনাল্ড ট্রাম্পের দিকেই পাল্লা ভারী। এই অবস্থায় ভারতের শেয়ার বাজার খুলতেই গ্রাফ চড়চড়িয়ে উপরের দিকে উঠছে।












Click it and Unblock the Notifications