মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলা! ঘোষণা করলেন ট্রাম্প
ভেনেজুয়েলা থেকে তেল আমদানির পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই পরিকল্পনার পরিমাণও প্রকাশ্যে আনলেন তিনি। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল আমেরিকাকে দেবে। আর সেই তেল বাজারদরেই বিক্রি করা হবে।

ট্রাম্পের দাবি যে, তেল বিক্রি করে যে টাকা আসবে, তার নিয়ন্ত্রণ তাঁর প্রশাসনের হাতেই থাকবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, এই পুরো প্রক্রিয়া দ্রুত কার্যকর করার জন্য ইতিমধ্যেই জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-কে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন যে, স্টোরেজ জাহাজে করে তেল এনে সরাসরি আমেরিকার বন্দরে নামানো হবে।
ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে। প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল। অনেকের মতে, আসলে ট্রাম্প প্রশাসনের এই বিপুল সম্পদের দিকেই নজর। সেই কারণেই ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হস্তক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের দাবি যে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হত না।
নিকোলাস মাদুরোকে তাঁর বাসভবন থেকে সস্ত্রীক গ্রেফতার করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে নিউ ইয়র্কে তাঁর বিচার চলছে। তাঁর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস শপথ নিয়েছেন। যদিও ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, এই অন্তর্বর্তী সরকারের উপর আমেরিকার প্রভাব থাকবে। তিনি জানিয়েছেন যে, আপাতত ভেনেজুয়েলায় কোনও নির্বাচনও হবে না।
যদিও আমেরিকার দাবি, ভেনেজুয়েলার তেল দখল করাই তাদের উদ্দেশ্য নয়। ট্রাম্পের বক্তব্য, তেল বিক্রির টাকা ভেনেজুয়েলা এবং আমেরিকা দুই দেশেরই কল্যাণে ব্যবহার করা হবে। তবে, সাম্প্রতিক ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে যে, ভেনেজুয়েলার তেলভাণ্ডারই কী আসলে ওয়াশিংটনের আসল লক্ষ্য?
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications