নির্মম ভাবে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে হত্যা, দোষী পুলিশকর্মীকে ২২ বছরের সাজা শোনাল মার্কিন আদালত

নির্মম ভাবে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে হত্যা, দোষী পুলিশকর্মীকে ২২ বছরের সাজা শোনাল মার্কিন আদালত

অবশেষে সাজা শোনাল আদালত। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করেছিল মার্কিন পুলিশ। সেই ঘটনায় দোষী সাব্যস্ত পুলিশকর্মী ডেরেক শোভিনকে ২২ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আমেরিকার আদালত। ফ্লয়েড হত্যা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। তীব্র নিন্দার মুখে পড়েছিল ট্রাম্প প্রশাসন। এমনকী হোয়াইট হাউসেও হামলা চালানো হয়েছিল এই ঘটনার প্রতিবাদে।

ফ্লয়েড হত্যাকাণ্ড

ফ্লয়েড হত্যাকাণ্ড

আমেরিকার মিনিয়াপোলিস শহরে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে। কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন ফ্লয়েড। মার্কিন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এলোপাথারি লাঠি চালাচ্ছিল। ভিড়ে হুড়োহুড়ি মাটিয়ে পড়ে যান ফ্লয়েড। তখন ডেরেক শোভিন নামেওই পুলিশকর্মী তাঁকে মাটিতে ফেলে তাঁর ঘাড়ে হাঁটু চেপে ধরেন। আমি শ্বাস নিতে পারছি না। আমি শ্বাস নিতে পারছি না বলে বারবার চিৎকার করছিলেন ফ্লয়েড কিন্তু ডেরেক তা শোনেনি। তারপরেই মারা যান ফ্লয়েড।

উত্তাল হয় আমেরিকা

উত্তাল হয় আমেরিকা

ফ্লয়েডের মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি সর্বত্র বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। নির্মম ভাবে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা শুরু হয়েছিল গোটা বিশ্বে। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পুলিশের কাজকে সমর্থন জানিয়েছিলেন। তাতে আরও উত্তাল হয়ে ওঠে আমেরিকা। হোয়াইট হাউসে পর্যন্ত হামলা চালানোর চেষ্টা হয়েছিল।

সাজা ঘোষণা

সাজা ঘোষণা

ফ্লয়েড হত্যাকাণ্ডে অবশেেষ সাজা ঘোষণা করল মার্কিন আদালত। দোষী সাব্যস্ত পুলিশকর্মী ডেরেক শোভিনকে ২২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ডেরেক মা। তিনি কান্নায় ভেঙে পড়েন। ডেরেকর আইনজীবী অভিযোগ করেছিলেন আদালত প্রভাবিত হয়ে রায় দিচ্ছে না তো। তাতে বিচাপরপতি জানান কোনও জন আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে এই রায়দান করা হয়নি। বিচারপতি পিটার কাহিল জানান তথ্য প্রমাণ খতিয়ে দেখে এবং খুঁিটনাটি বিশ্লেষণ করে তবেই সাজা ঘোষণা করা হয়েছে।

ব্ল্যাকলাইভ ম্যাটার্স আন্দোলন

ব্ল্যাকলাইভ ম্যাটার্স আন্দোলন

প্রেসিেডন্ট নির্বাচনের মুখে ফ্লয়েডের হত্যাকাণ্ডে আমেরিকায় শুরু হয়েছিল ব্ল্যাকলাইভ ম্যাটার্স আন্দোলন। শোভিন দাবি করেছিলেন তিনি আইন ভােঙননি। কিন্তু তাঁর দাবি ধোপে টেকেনি কারণ ফ্লয়েডের আইনজীবী আদালতে বিশেষজ্ঞকে নিয়ে এসে প্রমাণ করে দিয়েছিলেন কীভাবে শোভিন মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন ফ্লয়েডের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+