সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বব ডিলন!
স্টকহোম, ১৩ অক্টোবর : বহু অপেক্ষিত নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা হয়ে গেল। "আমেরিকার সঙ্গীত ঘরানায় নয়া কাব্যিক অভিব্যক্তি সৃষ্টি করার জন্য" মার্কিন সঙ্গীতশিল্পী এবং গীতিকার বব ডিলনের নাম ঘোষণা করা হল নোবেল সাহিত্য পুরস্কারের জন্য।[ক্ষুদ্রতম যন্ত্র আবিষ্কারের জন্য পদার্থ বিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী!]
বব ডিলন প্রথম গীতিকার হিসাবে সাহিত্যে নোবেল পেলেন। ৭৫ বছর বয়সী এই রক কিংবদন্তীর নোবেল জয়ে উচ্ছ্বাস সঙ্গীত জগতে। বিশ্ব সঙ্গীতে তাঁর অসামান্য অবদানকে বিচার করেই সুইডিশ অ্যাকাডেমির তরফে তাঁর নাম নোবেল সাহিত্যের জন্য ঘোষণা করা হয়।

১৯৯৩ সালে টনি মরিসনের পর এই প্রথম আমেরিকান হিসাবে সাহিত্যে নোবেল পেলেন ডিলন। সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা ডেনিয়াস জানিয়েছেন, "ডিলনকে বেছে নেওয়া হয়েছে কারণ তিনি ইংরাজি ভাষী ঐতিহ্যের এক মহান কবি।" [চুক্তি তত্ত্বের জেরে অর্থনীতিতে নোবেল জয় দুই গবেষকের!]
পাশাপাশি ডেনিয়াস এও জানান, "৫৪ বছর ধরে তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন, ক্রমাগত নিজের এক নতুন অস্বিত্ব-পরিচয় তৈরি করেছেন।"
BREAKING 2016 #NobelPrize in Literature to Bob Dylan “for having created new poetic expressions within the great American song tradition” pic.twitter.com/XYkeJKRfhv
— The Nobel Prize (@NobelPrize) October 13, 2016
Press release from the Swedish Academy @bobdylan awarded 2016 #NobelPrize in Literature: https://t.co/fPsRtG97r7 pic.twitter.com/Il0xdIfJo2
— The Nobel Prize (@NobelPrize) October 13, 2016
Announcement of the 2016 #NobelPrize in Literature https://t.co/VXayV4bvhC
— The Nobel Prize (@NobelPrize) October 13, 2016
১৯৪১ সালে রবার্ট অ্যালেন জিমারম্যান নামে মিনেসোটার একটি পরিবারে জন্ম তাঁর। ১৯৫৯ সালে গানবাজনা শুরু করেন তিনি। যুদ্ধবিরোধী এবং অসামরিক অধিকার আন্দোলনের সময় 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' এবং 'দ্য টাইমস দে আর' গানগুলি কার্যত জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications