US Presidential Election 2024: মার্কিন নির্বাচনে রাশিয়া-ইরানের বড় 'খেলা'! সতর্ক করে ভয়ঙ্কর বার্তা FBI-এর
US Presidential Election 2024: চলছে মার্কিন নির্বাচন! আর সেই নির্বাচনে প্রভাব খাটাচ্ছে রাশিয়া! এমনকি হস্তক্ষেপ করছে ইরানও। ভোট চলাকালীন মারাত্মক অভিযোগ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-এর। এমনকি ভোটারকে সতর্ক করে বার্তা দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দফতর (ওডিএনআই)-ও।
আর এহেন সতর্ক বার্তার পরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে মার্কিন নির্বাচন (US Presidential Election 2024) যাতে সুষ্ঠ ভাবে হয় এজন্য কড়া স্থানীয় প্রশাসন।

মার্কিন তদন্তকারী সংস্থা (Federal Bureau of Investigation-FBI) ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক একটি বার্তা দিয়েছে। যেখানে বলা হয়েছে, নির্বাচনকে বিঘ্ন করতে ভুয়ো ভিডিও এবং খবর ছড়ানো হচ্ছে। আর এর পিছনে রয়েছে রাশিয়া এবং ইরান। সতর্কবার্তা অনুযায়ী, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় তা ছড়ানো হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রভাবিত করার ক্ষেত্রেও 'শত্রু' রাশিয়া এবং ইরান কাজ করছে বলেও বার্তা আমেরিকার আরও এক সংস্থা অর্থাৎ সাইবার ও পরিকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ)-র। যদিও সাইবার বিশেষজ্ঞরা এই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে। ভোটারদের প্রভাবিত না হওয়ার জন্য জানিয়েছে।
বলে রাখা প্রয়োজন, নির্বাচনের ময়দানে ফের একবার রিপাবলিকান প্রার্থী হিসাবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ভালো। আর তা আগে একাধিকবার দেখা গিয়েছে। এমনকি ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের প্রভাব নিয়ে একাধিক অভিযোগ উঠছে। যা নিয়ে ব্যাপক জল ঘোলাও হয়। কিন্তু শেষমেশ রাশিয়ার প্রভাবের বিষয়টি অস্পষ্ট থেকে গিয়েছে। যদিও এমন কিছু ঘটেনি বলেও মন্তব্য করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প।
কিন্তু মার্কিন গোয়েন্দাদের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। যেখানে স্পষ্টত বোঝা যায় যে সেই সময় মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব ছিল। আর তা প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়ে যান ট্রাম্পও। এমনকি ভোটে যে রাশিয়ার প্রভাব ছিল তা মেনেও নিয়েছিলেন। আর তা ঘিরে আমেরিকা তো বটেই, গোটা বিশ্বেই শোরগোল পড়ে যায়। তবে এবার মার্কিন প্রশাসন অনেক বেশী সতর্ক। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে ভোট হচ্ছে।
জানা গিয়েছে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করাতে সমস্ত মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। স্লাইপার থেকে ড্রোন, মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রগুলিতে। পাশাপাশি এফবিআই সহ সমস্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও নজরদারি চালাচ্ছে বলেই খবর।












Click it and Unblock the Notifications