US Presidential Election 2024: আবারও প্রতিদ্বন্দ্বিতা বাইডেন-ট্রাম্পের! পুনরায় লড়াইয়ের মঞ্চ তৈরি
US Presidential Election 2024: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফের মুখোমুখি হতে চলেছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। ১৩ মার্চ বুধবার দুই নেতাই তাদের নিজের নিজের দলের প্রাথমিক নির্বাচনে জয়লাভ রপে অংশীদারিত্ব নিশ্চিত করেছেন।
বর্তমান ৮১ বছর বয়সী আমেরিকার প্রসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটেন ডেমোক্র্যাটিকদের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন। অন্যদিকে ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৪-এর ৫ নভেম্বর। সেক্ষেত্রে প্রায় আটমাস সময় রয়েছে দু'জনের হাতে।

আমেরিকার ওয়েবসাইট সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২০৯৯ ভোট। জেমন পামার পেয়েছেন ২০ ভোট। ফলে বাইডেন ২০৭৯ ভোটে এগিয়ে। অন্যদিকে রিপাবলিকান তথা প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ১২২৮ ভোট। যেখানে দলেরই অপর প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৯১ ভোট। রন ডিসান্টিস ও বিবেক রামস্বামী পেয়েছেন যথাক্রমে নয় ও তিন ভোট। ফলে ট্রাম্প এগিয়ে ১১৩৭ ভোটে।
জর্জিয়া, মিসিসিপি এবং ওয়াশিংটনে প্রতিযোগিতার ফলাফল কৎনই সন্দেহের মধ্যে ছিল না। বাইডেন একজন ডেমোক্র্যাট এবং ট্রাম্প একজন রিপাবলিকান। কেউই বড় বিরোধিতার সম্মুখীন হননি। তবে দুইজনের একে অপরের বিরুদ্ধে প্রতিশোধের প্রচারের অভিযোগ তুলেছেন।
আমেরিকার রাজনৈতিক মহল মনে করছে, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এই লড়াই ২০২০-র পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। বর্তমানে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বাইডেন যখন উন্নয়নের কথা বলে দেশকে নতুন পথের দিশা দেখাতে চাইছেন, সেই সময় চারটি ফৌজদারি মামলা চলছে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications