Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Presidential Election: সুইং স্টেটে পাল্লা ভারী রিপাবলিকানদের, ২টি ছিনিয়ে ৫টিতে কমলাকে পেছনে ফেললেন ট্রাম্প

US Presidential Election 2024: মার্কিন যুক্তরাষ্ট্রে যত ভোট গণনা এগোচ্ছে, ততই কমলা হ্যারিসকে (Kamala Harris) পিছনে ফেলছেন ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস দখলের মূল চাবিকাঠি সাত প্রদেশ (Swing States)। সেই সুই স্টেটগুলিতেই এগিয়ে গিয়েছেন ট্রাম্প। ইলেকটোরাল ভোটে ব্যবধান কমালেও পিছিয়ে রয়েছেন কমলা হ্যারিস।

ইলেকটোরাল ভোটে ২টি জয়ী ও ৫টিতে এগিয়ে ট্রাম্প। নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় ইতিমধ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প। অন্যদিকে অ্যারিজোনা, মিচিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে কমলাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী।

swing

অপরদিকে, অন্যতম প্রধান সুইং স্টেট পেনসিলভেনিয়ায় এখনও পর্যন্ত ৪৭.২৩ শতাংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৫০.১৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৮.৯৫ ভোট পেয়ে ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন কমলা হ্যারিসও। ১৯টি ইলেকটোরাল ভোট রয়েছে এই অঙ্গরাজ্যে। ভোটগণনা এগোনোর সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে ফলাফলও। ২০২০ সালে ঠিক এভাবেই বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প।

বাকি সুইং স্টেটগুলির মধ্যে মিচিগানে ১০টি, জর্জিয়ায় ১৬টি, উইসকনসিনে ১০টি, নর্থ ক্যারোলিনায় ১৬টি, অ্যারিজোনায় ১১টি ও নেভাদায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী ২৩০টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প, ২১০টি ভোট পেয়েছেন কমলা হ্যারিস। সরকার গড়তে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজে ভোট।

সুইং স্টেট যার, আমেরিকার দখলও তারই হবে। যদিও যেকোনওসময় ঘুরে যেতে পারে ফলাফল। যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল কলেজের সংখ্যা ৫৩৮টি। উল্লেখ্য, ২০২০ সালে পেনসিলভেনিয়া ও উইসকনসিনে ট্রাম্পকে সম্ভাব্য জয়ী ঘোষণা করা হলেও পরে দেখা যায় মেইলের ব্যালটে ডেমোক্র্যাটরা এগিয়ে গিয়েছে। সবশেষে জো বাইডেন ওই দুই প্রদেশে এগিয়ে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+