US election 2024: কমলা হ্যারিসের জয়ের জন্য চেন্নাইয়ের গ্রামে চলছে পুজোপাঠ

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প বনাম কমলা হ্যারিস, শেষপর্যন্ত কে হোয়াইট হাউজে যাবেন? তাই নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা আমেরিকার মাটিতে। ভারতেও সেই আঁচ এসে পড়েছে। দক্ষিণ ভারতের অখ্যাত এক গ্রামে চলছে পুজোপাঠ। গ্রামের মেয়েকে নিয়ে চলছে প্রচার।

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অখ্যাত গ্রাম থুলসেন্দ্রপুরম। সেই গ্রামের সঙ্গে জড়িয়ে আছে কমলা হ্যারিসের নাম। কমলা হ্যারিস সেই গ্রামেরই মেয়ে। এমনই মনে করেন থুলসেন্দ্রপুরমের বাসিন্দারা। সেই গ্রামের মেয়ে কমলা হ্যারিস। আর হ্যারিসের জন্যই চলছে পুজোপাঠ।

Kamala harris

কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছেন। তাঁর অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে জোর টক্কর হচ্ছে। কে আমেরিকার মসনদে বসবেন? তাই নিয়ে গোটা বিশ্বজুড়ে চলছে চর্চা। আর সেখানে ভারতের থুলসেন্দ্রপুরম গ্রাম পাশে রয়েছে কমলা হ্যারিসের।

কমলা হ্যারিসের জন্য সেখানেও প্রচার হচ্ছে। বিভিন্ন জায়গায় ফ্লেক্স, বিলবোর্ড টাঙানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জয় চাইছেন সেই গ্রামের আপামর সাধারণ মানুষ। গ্রামের মেয়ের জন্য চলছে পুজো। কমলা হ্যারিস আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হোক। এখন এটাই চাইছেন থুলসেন্দ্রপুরম গ্রামের বাসিন্দারা। প্রতিদিন কমলা হ্যারিসের জন্য মন্দিরে পুজো হচ্ছে। গ্রামের মানুষজন মিষ্টিও বিতরণ করছেন। তাদের মধ্যেও দেখা দিয়েছে এক আলাদা উচ্ছ্বাস।

কিন্তু কমলা হ্যারিসের সঙ্গে কীভাবে নাড়ির টান ওই গ্রামের? জানা গিয়েছে, ওই গ্রামেই তাঁর দাদুর বাড়ি৷ কমলার মা শ্যামলা গোপালন ওই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন। চেন্নাইতে তাঁর ১৯ বছর পর্যন্ত কাটানো, পড়াশোনা। তারপর তিনি পড়াশোনার জন্য আমেরিকা চলে গিয়েছিলেন। আর ফিরে আসেননি তিনি। কিন্তু থুলসেন্দ্রপুরম গ্রাম তার মেয়েকে মনে রেখেছে। আর সেই সূত্রে কমলা হ্যারিসও তাদেরই গ্রামের মেয়ে।

কমলা হ্যারিস পাঁচ বছর বয়সে একবার সেই গ্রামে যান। এরপর মা মারা যাওয়ার পর ২০০৯ সালে দেহাবশেষ ছাই নিয়ে গিয়েছিলেন। তারপর আর কমলা যাননি সেই গ্রামে। গ্রামের মানুষ জানেন, মেয়ে অত্যন্ত ব্যস্ত। তাই অভিমানও নেই তাদের। এখন কেবল তাদের একটাই চাওয়া, মেয়ে এবার ভোটে জিতে আমেরিকার প্রেসিডেন্ট হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+