দম্পতির গাড়ির চারটি চাকাই খুলে নিয়ে গেল চোরে; আর তারপর গাড়ি না সরানোয় তাঁদেরই জরিমানা করল পুলিশ!
একেই বলে গোদের উপর বিষফোঁড়া! মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিচমন্ড ডিস্ট্রিক্ট অঞ্চলে সম্প্রতি এক দম্পতির গাড়ির চারটি চাকা চুরি হয়ে যায়।
একেই বলে গোদের উপর বিষফোঁড়া! মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিচমন্ড ডিস্ট্রিক্ট অঞ্চলে সম্প্রতি এক দম্পতির গাড়ির চারটি চাকা চুরি হয়ে যায়। আর সেই সমস্যা থেকে পরিত্রাণ না পাওয়ার আগেই তাঁদেরকে জরিমানা করে কর্তৃপক্ষ, গাড়ি না সরানোর জন্যে। দুষ্কৃতীরা দম্পতির গাড়ির চারটি চাকা খুলে সেটিকে দুধের পাত্র রাখার সরঞ্জামের উপরে চাপিয়ে দিয়ে পালিয়ে যায়।

টাইমস নাও বাজ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ক্রিস্টান এবং ড্যান ডাও তাঁদের টয়োটা করোলা গাড়িটি রিচমন্ড ডিস্ট্রিক্টের একটি মোড়ের মাথায় রেখেছিলেন। যখন ক্রিস্টান ফিরে আসেন গাড়িতে, দেখেন তার চারটি চাকাই হওয়া! পুরো যানটি বসানো কয়েকটি প্লাস্টিকের সরঞ্জামের উপরে।
ক্রিস্টান এরপর বাড়ি ফিরে যান এবং বিমা কোম্পানিকে ফোন করে গাড়িটিকে সরানোর জন্যে ব্যবস্থা করে যখন ফিরে আসেন গাড়ির কাছে, তখন তাঁর জন্যে অপেক্ষা করেছিল আরেকটি ধাক্কা! তিনি দেখেন কর্তৃপক্ষের তরফে তাঁদের গাড়িটিকে ওই মোড়ের মাথা থেকে না সরানোর জন্যে আশি ডলার জরিমানা করা হয়েছে। জরিমানার রশিদ গাড়ির ওয়াইপারের মধ্যে করা আটকে রেখে গিয়েছে।
ওই দম্পতি এতে প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং কর্তৃপক্ষকে ইচ্ছাকৃতভাবে তাঁদের হয়রান করার অভিযোগে অভিযুক্ত করেন। পরে গাড়ি কোম্পানির তরফ থেকে তাঁদের সাহায্য করা হয় গাড়িটিকে মেরামত করতে নিয়ে যাওয়ার জন্যে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications