করোনা মোকাবিলায় তৈরি 'ভ্যাকসিন গবেষণা'র নথি হাতাতে চাইছে চিন! চাঞ্চল্যকর দাবি নয়া রিপোর্টে

গোটা বিশ্ব এই মুহূর্তে ভ্যাকসিন গবেষণার দিকে তাকিয়ে। করোনা মোকাবিলায় ভ্যাকসিন যেদিনই সফলভাবে কাজ করতে শুরু করবে ,সেদিনটিকেই করোনার বিরুদ্ধে মানবসভ্যতার জয় হিসাবে চিহ্নিত করা হবে। আর তার জন্যই আপাতত বিশ্বজুড়ে ভ্যাকসিন গবেষণার ওপর জোর দেওয়া হচ্ছে।

 আমেরিকার দাবি

আমেরিকার দাবি

করোনা প্রসঙ্গে আমেরিকা বনাম চিন যুদ্ধ তুঙ্গে। দুই দেশের তরফেই এক অপরের দিকে নিশানা তাক করা হয়েছে। এদিকে, আমেরিকা বর্তমানে দাবি করছে চিনের হ্যাকাররা বিভিন্ন সূত্র ধরে করোনা মোকাবিলার ভ্যাকসিনের তথ্য হাতাতে চাইছে।

কোন উদ্দেশ্য চিনের?

কোন উদ্দেশ্য চিনের?

আমেরিকার 'ওয়ালস্ট্রিট জার্নাল' জানিয়েছে, কোভিড ১৯ মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার তথ্য ও ইন্টেলেকটুয়াল প্রপার্টি চিন নিজের দখলে রাখতে চাইছে। তাই এই সমস্ত নথি হাতানোর চেষ্টা করে চলেছে।

পত্রিকার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

পত্রিকার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

মার্কিনি পত্রিকা 'ওয়াল স্ট্রিট জার্নাল' দাবি করছে, হ্যাকাররা চিনের সরকারের সঙ্গে সম্পর্কিত। এই তথ্য মার্কিন সরকারি আধিকারিকরাই দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এ নিয়ে মুখ খুলবে আমেরিকা , বলেও পত্রিকার রিপোর্টে বলা হয়েছে।

চিনের পাল্টা দাবি

চিনের পাল্টা দাবি

চিন পাল্টা দাবিতে জানিয়েছে, কোভিড ১৯ চিকিৎসায় বিশ্বে তারাই সবচেয়ে আগে রয়েছে। চিন সম্পর্কে যে সমস্ত তথ্য আমেরিকা দিচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করা হয়েছে চিনের তরফে। যদি চিন গবেষণার তথ্য হ্যাকিং করে থাকে, তাহলে যারা তা রটাচ্ছেন, তাদের সমস্ত তথ্য প্রমাণ দেওয়ার বার্তা দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজ্জান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+