Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যুদ্ধবন্দী রাশিয়ার সৈনদের মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা ইউক্রেনের

যুদ্ধবন্দী রাশিয়ার সৈনদের মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা ইউক্রেনের

যুদ্ধের মাঝেই অভিনব কৌশল ইউক্রেনের বিদেশমন্ত্রকের। কিয়েভের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সব রাশিয়ান সৈনরা ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে রয়েছে তাদের রাশিয়া ফিরে যেতে দেওয়া হবে যদি তাদের মা-রা কিয়েভে এসে ছেলেদের নিয়ে যান৷ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে কিয়েভ কয়েক ডজন রাশিয়ান সেনাকে বন্দী করেছে।

যুদ্ধবন্দী রাশিয়ার সৈনদের মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ ব্যবস্থা ইউক্রেনের

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রায় ৬,০০০ রুশ সেনা নিহত হয়েছে। একটি বিবৃতিতে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ান মায়েদের কিয়েভে তাদের বন্দী ছেলেদের কাছে আসার জন্য একটি প্রদ্ধতির কথা বলেছে৷ ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি ইমেল আইডি সহ তিনটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে যেখানে ইউক্রেনে বন্দী রাশিয়ান সেনার মায়েদের যোগাযোগ করতে বলা হয়েছে।

এরপর যদি প্রমাণ পাওয়া যায় যে তাদের ছেলে ইউক্রেনে বন্দী রয়েছে সেক্ষেত্রে মাকে কিয়েভে পৌঁছাতে হবে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে৷ কোন পথে ইউক্রেন আসবেন রাশিয়ান মায়েরা সে তথ্যও দেওয়া হয়েছে, প্রথমে ক্যালিনিনগ্রাদ বা মিনস্কে সেখান থেকে বাসে বা ট্যাক্সিতে করে পোলিশ সীমান্ত তারপরে, পোল্যান্ডের অঞ্চল হয়ে ইউক্রেনের কেপিপিতে যেতে হবে। যেখানে ইউক্রেনের প্রশাসনিক কর্তৃপক্ষ ওই মায়েদের সঙ্গে দেখা করে তাদের কিয়েভে নিয়ে যাবে। এবং শেষ পর্যন্ত সেখান থেকেই যুদ্ধবন্দী ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

যদিও যুদ্ধবিশেষজ্ঞদের এক অংশের মতে এটি আসলে রাশিয়ান যোদ্ধা ও সাধারণ নাগরিকদের উপর চাপ তৈরি করার এক রণকৌশল। যা নিতে চাইছে ইউক্রেন৷ একই সঙ্গে ইউক্রেন সারা বিশ্বকে বার্তা দিতে চাইছে অসম হলেও রাশিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে এখনও তারা ময়াদানে রয়েছে৷ সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে যুদ্ধে তাদের ৫০০ সেনা নিহত হয়েছে৷ অন্যদিকে ইউক্রেনের দাবি রাশিয়ার হামলায় কিয়েভ ও খারকিভে ২০০০ অসামরিক মানুষ মারা গিয়েছে ইউক্রেনে। কর্ণাটক থেকে ইউক্রেনে পড়তে যাওয়া এক ভারতীয় ছাত্রও খারকিভে রাশিয়ান হামলায় নিহত হয়েছে৷ খারকিভ ও কিয়েভে নিষদ্ধ বোমা হমলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+