১২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েও জীবন্ত উদ্ধার ২ মাসের শিশু, তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮,০০০ ছাড়াল
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ১২৮ দিন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থেকেও জীবন্ত উদ্ধার ২ মাসের শিশু
একেই বোধহয় বলে রাখে হরি মারে কে। ১২৮ দিন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থেকেও জীবন্ত উদ্ধার হল ২ মাসের শিশু। এদিকে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মতের সংখ্যা ২৮,০০০ ছাড়িয়ে গেল। এদিকে সিরিয়ায় একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতে শুরু করেছে। তার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

২৮০০০ ছাড়ল মৃতের সংখ্যা
তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত কয়েকদিনের মধ্যেই মৃতের সংখ্যা ২৮০০০ পার করে গিয়েছে। সময় যত এগোচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা আরও ক্ষীন হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার সঙ্গে চলছে তুষারপাত। যার জেরে টানা উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না তুরস্কে। এতটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভারতীয় সেনা এবং এনডিআরএফের দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে ভারতীয় সেনা।

ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার শিশু
এই মৃত্যু মিছিলের মাঝেও প্রাণের আশা। ১২৮ দিন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থেকেও জীবন্ত উদ্ধার হল ২ মাসের এক শিশু। উদ্ধারকারীরা জানিয়েছেন কোনও রকম খাবার জল না পেয়েই শিশুটি ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া অবস্থায় ১২৮ ঘণ্টা কাটিয়েছে। উদ্ধারকারীরা তাকে কোলে তুলে নিতেই হেঁসে ওঠে শিশুটি। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক একই রকম তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত হাতেয়া প্রদেশে ১৪০ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাত মাসের একটি শিশুকে।

তুরস্কে উড়ছে ভারতের পতাকা
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি। তাতে দেখাগিয়েছিল ভারতীয় মহিলা সেনা অফিসারকে জড়িয়ে ধরে চুম্বন করছেন তুরস্কের এক প্রবীনা। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছিলেন তুরস্কের এই মহিলা অফিসা। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে অপারেশন দোস্ত চালাচ্ছে ভারত। সেখানে ভারতীয় বায়ু সেনার চারটি বিমান প্রচুর ত্রাণ সামগ্রি নিয়ে পৌঁছেছে। তাতে খাবারের পাশাপাশি রয়েছে মেডিকেল সরঞ্জাম ওষুধ। ভূমিকম্প বিধ্বস্ত হাতায়ায় একটি স্কুল বিল্ডিংয়ে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। সেখানে ভারতের পতাকা লাগানো হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ত্রাণও বিলি করা হচ্ছে।

সংঘর্ষে ব্যাহত উদ্ধারকাজ
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে আবার সংঘর্ষের ঘটনাও ঘটছে। উদ্ধারকাজে যাওয়া অস্ট্রেলিয়ার সেনার মুখপাত্র জানিয়েছেন হাতায়া প্রদেশে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। এখনও ধ্বংসস্তূপের মধ্যে একাধিক প্রাণ আটকে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তুরস্ককে প্রায় ২০টি দেশের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে ভারত অন্যতম। ভারতের পক্ষ থেকে ৬টি উড়ান পাঠানো হয়েছে তুরস্কে। সিরিয়াতেও সাহায্য পাঠিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications