Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquake: তুরস্ক-সিরিয়া জুড়ে নতুন করে একাধিক কম্পন অনুভূত! ফের বড় বিপর্যয়ের ইঙ্গিত?

এখনও শুকায়নি ক্ষত! চারপাশ জূড়ে ছড়িয়ে আছে শুধু ধ্বংসের ছবি। চলছে উদ্ধার কাজ। আর এর মধ্যেই কেঁপে উঠল তুরস্ক এবঙ্গ সিরিয়া। বড়সড় কোনও বিপর্যয় অপেক্ষা করছে। এটা কি তাঁরই ইঙ্গিত।

Earthquake Turkey: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক এবং সিরিয়া। গত কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে দুই দেশ। যেখানে প্রায় ৪৫ হাজারেও বেশি মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল তুর্কি এবং সিরিয়া বর্ডার এলাকা।

ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক এবং সিরিয়া

যার ফলে দুই দেশেই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। uropean Mediterranean Seismological Centre (EMSC)-এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩ বলে জানা যাচ্ছে।

যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এমনকি হতাহতের কোনও খবর। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। কেউ কেউ আবার আতঙ্কে একেবারে ছোটাছুটি শুরু করে দেন। তবে তুরস্কের হাতওয়ে অঞ্চলে (Hatay province) এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

তুরস্ক এবং সিরিয়ার একাধিক অঞ্চলে এখনও উদ্ধার কাজ চলছে। চারপাশ জুড়ে শুধুই ধ্বংসের ছবি। আর এর মধ্যেই ফের কম্পন সে দেশে।

তাও একবার নয়, দুবার বলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। তুর্কির বিপর্যয় বাহিনী জানাচ্ছে, নতুন করে southern Hatay প্রদেশের Samandag-এর এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.8 বলে জানানো হয়েছে।

অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া এবং তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। উদ্ধারকাজে দুই দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই হাত লাগায় ভারতীয় এনডিআরএফ। যুদ্ধকালীন উদ্ধারকাজে ধ্বংসস্তুপের মধ্যে থেকে একের পর এক প্রাণকে উদ্ধার করেছে বাহিনী। যা গোটা বিশ্বের নজর এসেছে।

আজ সোমবার দুই দেশ থেকে ফেরত আসা জওয়ানদের প্রশংসা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। শুধু তাই নয়, যেভাবে সাহস দেখিয়ে তাঁরা উদ্ধার কাজে শামিল হয়েছেন সেজন্যে গর্ববোধ করেন বলেও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এদিন ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া থেকে ফের এনডিআরএফ সহ অন্যান্য বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি।

আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংস্কৃতি 'বসুধৈব কুটুম্বকম'! আর এর অর্থ হল পৃথিবীর প্রত্যেককে নিজের পরিবারের মতো মেনে চলার শিক্ষা দেয় বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। বলেন, গোটা বিশ্বকেই আমরা একটা পরিবার মনে করি।

ঘটনার পরেই উদ্ধার কাজে শামিল হতে ছুটে যান এনডিআরএফের জওয়ানরা। ১০ দিন পর তাঁরা দেশে ফিরেছে। তাঁদের প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের ডগ স্কোয়াডের সদস্যরা আশ্চর্যজনক শক্তি দেখিয়েছে। আপনাদের প্রতি দেশের মানুষের গর্ব হয় বলেও এদিন মন্তব্য করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+