Putin Trump First Call: 'আর বাড়তে দেবেন না,' পুতিন-ট্রাম্প ফোনালাপে অবিলম্বে যুদ্ধ থামানোর আর্জি আমেরিকার

Putin Trump First Call: জল্পনার অবসান ঘটিয়ে আগেই ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) শুভেচ্ছা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর এবার সরাসরি ফোনে কথা হল দু'পক্ষের। ফের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের। দুতরফের কথোপকথনে ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সূত্রের খবর, ফোনে পুতিনকে ইউক্রেনে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। ফ্লোরিডার মার-আ-লোগো রিসর্ট থেকে ফোন করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিয়ে আসার বার্তা দেন ট্রাম্প। পাশাপাশি বিশ্বশান্তি (Peace) অর্জনের লক্ষ্য নিয়েও আলোচনা হয় দুজনের। ইউক্রেন যুদ্ধ অবিলম্বে মেটাতে পুতিনের সঙ্গে আগামিদিনে আরও বৈঠক করবেন বলে জানান ট্রাম্প।

war

যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের উদ্যোগ ইতিবাচক বলে মনে করছে ক্রেমলিনও। রবিবার এনিয়ে ক্রেমলিনের মুখপাত্র জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। তবে মসনদে বসার পর আদতে কী করেন সেটিই দেখার। রাশিয়ার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে ৮০০ মাইলের বাফার জোন তৈরি করা হতে পারে সূত্রের খবর। যুদ্ধ আটকাতে এমনই কৌশল প্রণয়ন করতে পারেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। বাফার জোনে টহলদারির জন্যে আমেরিকা কোনও সেনাবাহিনী পাঠাবে না বলেও খবর সূত্রের।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকার সঙ্গে পুতিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই অবস্থায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পুতিন শুভেচ্ছা জানাবেন কিনা, তা নিয়ে জল্পনা ছিল। জল্পনা উড়িয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবার ফোনও সেরে ফেললেন দুই রাষ্ট্রনেতা।

মস্কোয় আয়োজিত এক সম্মেলনে পুতিন ট্রাম্পকে সাহসী বলেও সম্বোধন করেন। ভরা সভায় ট্রাম্পকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই অবস্থা কাটিয়ে সরাসরি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ায় ট্রাম্পকে সাহসী বলেন পুতিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+