Donald Trump Executive orders: মেক্সিকো উপসাগরের নাম বদলে দেবেন ট্রাম্প! শপথ গ্রহণের আগে আমেরিকায় জোর জল্পনা

Donald Trump Executive orders: ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিয়েই প্রথম সিদ্ধান্তে (First Executive Order) আলোড়ন ফেলে দেবেন তিনি? সূত্রের খবর, মেক্সিকো উপসাগরের (Gulf of Mexico) নাম বদলে আমেরিকার নামে রাখতে পারেন ট্রাম্প (Donald Trump)।

চলতি জানুয়ারিতেই ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, "এই উপসাগরে এখন আমেরিকাই কাজকর্ম করে। তাই এটা আমাদেরই।" হোয়াইট হাউসে আসন্ন ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সারি সারি প্রশাসনিক সিদ্ধান্ত উগড়ে ফেলার অপেক্ষায় রয়েছেন ট্রাম্প।

trump

কুর্সিতে বসেই একের পর এক সিদ্ধান্ত বলবৎ করবেন তিনি। যার মধ্যে আমেরিকার অভিবাসন নীতি পুনর্গঠন, শরণার্থীদের বিলোপ, দক্ষিণী সীমান্তে সেনাবাহিনী পাঠানো থেকে শুরু করে জন্মগত নাগরিকত্বের অধিকারের বিলুপ্তি ঘটানোর মতো সিদ্ধান্ত রয়েছে।

তবে ট্রাম্প কীভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন সেনিয়েও প্রশ্ন রয়েছে বিস্তর। মনে করা হচ্ছে, জন্মগত নাগরিকত্বের অধিকার বিলোপের ঘোষণা করলেই পাল্টা চ্যালেঞ্জ করে মামলার স্তূপ জমতে পারে আদালতে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রশাসনিক আধিকারিক বলেন, সেই কথা মাথায় রেখেই শপথ গ্রহণের পরে পরেই নয়, বর আরও কিছু পদক্ষেপ ঘোষণা করার জন্য সোমবার বেলা গড়ানোর অপেক্ষা করতে পারেন ট্রাম্প।

এর আগে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, "এভাবে দলে দলে আমাদের দেশে মানুষকে পাঠানো বন্ধ করুক মেক্সিকো। কানাডা থেকেও অনেক অনুপ্রবেশ (Infiltration)) হয় আমেরিকায়। দুই দেশের উপরেই আমরা শুল্কের বোঝা চাপাব।"

মেক্সিকো সীমান্ত পার করে প্রচুর মাদকও ঢুকছে বলে দাবি করেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের নাম বদলের বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, "এই উপসাগরে বেশিরভাগ কাজ আমেরিকাই করে। তাই এর নাম বদল করা উচিত। কারণ এটা আমেরিকারই।"

এর আগে কানাডা দখল করার কথাও বলেছিলেন ট্রাম্প। কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম স্টেট ঘোষণা করা হবে বলে দাবি করেন তিনি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গ্রেট স্টেট অফ কানাডার গভর্নর করা হবে বলে খোঁচা দিতে শোনা গিয়েছিল ট্রাম্পকে।

আবার পানামা খালও পুনর্দখলের বার্তা দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড কিনে নেওয়ারও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। আর এবার আশঙ্কা, প্রথম প্রশাসনিক সিদ্ধান্তেই মেক্সিকো উপসাগরের নাম বদলের ঘোষণা করে দিতে পারেন তিনি। বদলে আমেরিকার নামে উপসাগরের নাম রাখা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+