করোনা ভাইরাস থেকে বাঁচতে পবিত্র স্থান চাটছেন ইরানের শিয়া পুণ্যার্থীরা
করোনা ভাইরাস থেকে বাঁচতে পবিত্র স্থান চাটছেন ইরানের শিয়া পুণ্যার্থীরা
চিন, দক্ষিণ কোরিয়, জাপানের পরেই করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইরানে। প্রায় ৯০০-র বেশি মানুষ সেখানে কোরান ভাইরােস আক্রান্ত। আতঙ্ক এতটাই থাবা বসিয়েছে সেখানে যে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে চমকে দেওয়ার মত কাজ করছেন শিয়া পুণ্যার্থীরা। শিয়া পবিত্র ধর্মস্থান চাটতে শুরু করেছেন পুণ্যার্থীরা।

করোনা ভাইরাস থেকে বাঁচতে কী করছেন শিয়া মুসলিমরা
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। ৯০০ ছাড়িয়ে গিয়েছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে বিপদ পাড়ছে শিয়া পূণ্যার্থীদের নিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পবিত্র ধর্মস্থান চাটতে শুরু করেছেন তাঁরা। শিয়া পুণ্যার্থীদের দাবি এই পদ্ধতি করতে পারলে করোনা ভাইরাস তাঁদের কাবু করতে পারবে না।

করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার আশঙ্কা
ইরানের ফতেমা মাসুমেস পবিত্র স্থানে পুন্যার্থীদের এই চমকে দেওয়ার মত কাজ অবিলম্বে বন্ধ না করলে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের ইমাম রাজা ধর্মস্থানেও এক দৃশ্য ধরা পড়েছে। সেখানেও পুণ্যার্থীরা একই কাজ করছেন। এই ধর্মস্থানগুলিতে রোগমুক্তির জন্য আসেন শিয়া মুসলিমরা। কিন্তু এই প্রক্রিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানে আটকে ভারতীয়রা
ইরানে একাধিক কলেজ বিশ্ববিদালড়ে পড়াশোনা করেন কাশ্মীরি ছাত্রছাত্রীরা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় করোনা বিধ্বস্ত ইরান থেকে উদ্ধারের জন্য বার্তা পাঠিয়েছিলেন তাঁরা। ইতিমধ্যেই ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিদেশমন্ত্রক।












Click it and Unblock the Notifications