মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলায় মৃত ৩

ওয়াশিংটন, ২৮ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এক বন্দুকবাজের হামলায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এলোপাথারি চালানো গুলিতে ২জন সাধারণ মানুষ ও এক পুলিশখর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। [৯/১১-য় মার্কিন মুলুকে বীভৎস হামলার ইতিবৃত্ত]

জানা গিয়েছে, স্থানীয় একটি পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই বিপদ মুক্ত বলে জানা গিয়েছে। কলোরাডোর মেয়র জন সুথারস ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। [আল কায়েদার নিজস্ব ম্যাগাজিনে যা থাকে]

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলায় মৃত ৩

পুলিশ সূত্রে খবর, প্রায় ৫ ঘণ্টার কঠিন লড়াইয়ের পরে ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। আগের চেয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। [২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ']

প্রথমে ভাবা হয়েছিল বন্দুকবাজের সঙ্গে লুকোনো বিস্ফোরকও রয়েছে। ফলে পুলিশকে বাড়তি সতর্কতা নিতে হয়েছিল। তবে অবশেষে বন্দুকবাজকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ঠিক দু'সপ্তাহ আগেই প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্রথম বিশ্বের দেশগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে। ফলে এমন ঘটনা আরও বেশি আতঙ্কের সৃষ্টি করছে। ঠিক কী কারণে এই হামলা সেটা অবশ্য এখনও বের করা সম্ভব হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+