গ্রিনল্যান্ডে দ্রুত গলছে বরফ, ২০ ফুট বৃদ্ধি পেতে পারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা

গ্রিনল্যান্ডে দ্রুত গলছে বরফ, ২০ ফুট বৃদ্ধি পেতে পারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা

সম্প্রতি একটি উপগ্রহচিত্র দেখা যাচ্ছে দ্রুত গলতে শুরু করেছে গ্রিনল্যান্ডের বরফ। বরফের পরিমাণের সাপেক্ষে গ্রিনল্যান্ড পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের প্রায় ৮০ শতাংশ অঞ্চল বরফাচ্ছাদিত। ১৯৯০ সালে জলবায়ু পরিবর্তনের কারনে প্রতিবছর প্রায় ৩.৩ বিলিয়ন টন বরফ হারাচ্ছিল গ্রিনল্যান্ড।

গ্রিনল্যান্ডে দ্রুত গলছে বরফ, ২০ ফুট বৃদ্ধি পেতে পারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা


বর্তমানে বরফ গলার হার বেড়ে দাঁড়িয়েছে প্রতিবছর ২৫.৪ বিলিয়ন টন, যা বিগত ৯০ দশকের থেকে প্রায় ৭ গুণ বেশি। এভাবে চলতে থাকলে সমুদ্রে জলস্তরের উচ্চতা প্রায় ২০ ফুট বৃদ্ধি পাবে বলে আশঙ্কা বিজ্ঞানী দের। ইতিমধ্যেই ১৯০০ থেকে ২০০০ সাল অবধি গোটা এক শতাব্দীতে ১৩ থেকে ২০ সেন্টিমিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে জলবায়ু শীর্ষক সিওপি ২৫-র বৈঠকে এর আগে বিশ্বকে এই সমস্ত বিপর্যয় থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। জলবায়ুগত বিপর্যয় মোকাবিলায় একাধিক কর্মসূচি নেওয়া হয় ১৯৯২ সালে কিয়োটা প্রটোকল প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। এই পদক্ষেপ গ্রহণের পর প্রায় তিন দশকের বেশি সময় কেটে গেলেও কোনও কিছুই কার্যকরী হয়নি বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+