বিশ্বের বৃহত্তম প্রাসাদের মালিক, আছে সাত হাজার গাড়ি, কে এই ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়া?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনেই সফরে গিয়েছিলেন। তিনি সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গেও দেখা করেন৷ বিশ্বের বৃহত্তম প্রাসাদে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ সুলতানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম বার ব্রুনেই সফর করলেন৷
কে এই সুলতান হাসানাল বলকিয়া? হাজি হাসানাল বলকিয়া ১৯৬৮ সালের ১ আগস্ট ব্রুনেইয়ের সুলতান হিসেবে স্বীকৃত হন। সেই দেশের ২৯ তম সুলতান হিসাবে তিনি রাজ্যাভিষিক্ত হন। তার পুরো উপাধি মহামহিম দ্য সুলতান ও ব্রুনেই দারুসসালামের ইয়াং ডি-পেরতুয়ান।

রানি দ্বিতীয় এলিজাবেথ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তিনিই এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রাজত্বকারী রাজা। ব্রিটিশরা ৯৫ বছর ধরে দেশটিকে রক্ষা করেছে। ১৯৮৪ সালের ১ জানুয়ারি ব্রুনেই থেকে ব্রিটিশরা তাদের সরিয়ে নেয়। বলকিয়া দায়িত্বভার নেন। একটি দেশীয় আমলাতন্ত্র তৈরি করতে শুরু করেন। দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেন। তিনি রাজা ইস্তেরি পেঙ্গিরান আনাক হাজাহ সালেহাকে বিয়ে করেন। তাদের পাঁচ ছেলে এবং সাত মেয়ে। গত ৬০০ বছর ধরে একই রাজপরিবার ব্রুনেইকে শাসন করছে।
সুলতান হাসানাল বলকিয়া বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন। ৩০ বিলিয়ন ডলার তার সম্পদের পরিমাণ। তার সংগ্রহে সাত হাজারের বেশি বিলাসবহুল যান রয়েছে। যার মধ্যে ৬০০ টি রোলস-রয়েস গাড়ি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও তিনি আছেন। তার সংগ্রহে কেবল গাড়িই আছে পাঁচ বিলিয়ন ডলারের।
ইস্তানা নুরুল ইমান হল বিশ্বের বৃহত্তম প্রাসাদ। ২২ ক্যারেট সোনার অলঙ্করণে এই প্রাসাদ তৈরি। ভিতরে পাঁচটি সুইমিং পুল আছে। ১৭০০ টি শয়নকক্ষ ও ২৫৭ টি শৌচাগার আছে। আছে ১১০ টি গ্যারেজ। একটি গ্রান্ড ব্যাঙ্কোয়েট হল রয়েছে। সেখানে পাঁচ হাজার অতিথি বসতে পারেন।
বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য একটি চিড়িয়াখানাও রয়েছে ভিতরে। প্রাসাদটি দুই লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি। ভিতরে একটি মসজিদ রয়েছে।












Click it and Unblock the Notifications