করোনা সংকটেই বিশ্বব্যাপী আরও বড় বিপদের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের গলায়
করোনা সংকটেই বিশ্বব্যাপী আরও বড় বিপদের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের গলায়
গোটা পৃথিবীতেই ক্রমে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা মহামারি। পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ।

সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ ?
এমতাবস্থায় সামনে আরও বড় বিপদ ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াস। পাশাপাশি করোনা ভাইরাসকে মানজাতির অন্যতম প্রধান শত্রু হিসাবেও আখ্যায়িত করেন তিনি।

করোনায় আক্রান্ত ২৫ লক্ষ মানুষ
যদিও গোটা পৃথিবীতে এখনও ২৫ লক্ষ মানুষের শরীরে থাবা বসিয়েছে করোনা। বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন করোনার সংক্রমণের হার অত্যাধিক বেশি হলেও প্রাণ নেওয়ার ক্ষমতা অন্য অনেক ভাইরাসের থেকেই অনেকটা কম। যদিও করোনা সংকটে আশু বিপদ সম্পর্কে হু প্রধান কি বলতে চেয়েছেন সে সম্পর্কে বিশদে কিছু জানাননি।

সঙ্গীন অবস্থা হতে পারে তৃতীয় বিশ্বের দেশ গুলিতে
যদিও এর আগে করোনার প্রকোপে তৃতীয় বিশ্বের দেশ গুলিতে অবস্থা আরও খারাপ হতে পারে জানিয়েছিলেন তিনি। বিশেষত আফ্রিকার মতো মহাদেশ গুলিতে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই অনুন্নত সেখানে এই ভাইরাসের প্রাণনাশের ক্ষমতা আরও বাড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞই মত প্রকাশ করেছেন।

লকডাউনে আংশিক ছাড়ে বাড়ছে বিপদ ?
অন্যদিকে করোনার প্রকোপ কমে আসাতে এশিয়ার অনেক দেশেকেই চলমান লকডাউনে আংশিক ছাড় ঘোষণা করা হয়েছে। আংশিক ভাবে খোলা হয়েছে বেশ কিছু বাণিজ্য ক্ষেত্র। যদিও এর ফলে নতুন করে সংক্রমণের আশঙ্কা করছেন অনেকেই। তাই সতর্কতা অবলম্বনই একমাত্র পথ।












Click it and Unblock the Notifications