রাশিয়ার হাত ধরে বাজারে এল প্রথম করোনা ভ্যাকসিন! টিকা নিলেন পুতিন কন্যা
রাশিয়ার হাত ধরে বাজারে এল প্রথম করোনা ভ্যাকসিন! টিকা নিলেন পুতিন কন্যা
করোনার টিকা আবিষ্কারে নয়া রেকর্ড গড়ল রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, করোনার টিকা আবিষ্কারের ক্ষেত্রে রুশ বিজ্ঞানীরা এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষার সমস্ত ধাপ অতিক্রম করেছেন। তারা প্রমাণ করেছেন এই টিকা নিরাপদ ও কার্যকরীও।

টিকা নিলেন পুতিন কন্যা
ইতিমধ্যেই রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই। একদিকে যখন তুমুল উত্তেজনা অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে, সেই সময় রাশিয়া জানায় করোনার টিকা আবিষ্কারে তারও ইতিমধ্যে সমস্ত পথ অতিক্রম করে ফেলেছে। সেদেশের গামালিয়া গবেষণা ইন্সটিটিউট ও রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক যৌথভাবে এই করোনার টিকা তৈরি করেছে।

কি বার্তা দিলেন পুতিন ?
রাশিয়ার এই ঘোষণার পরেই সাড়া পরে যায় গোটা বিশ্বে। এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের ওষুধটি এই মহামারীর বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আশা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে। পূর্ববর্তী ঘোষণা মতো মঙ্গলবার সকালে ভ্যাকসিনটি সরকারি ভাবে সকলের সামনে আনার প্রাক মুহূর্তে পুতিন বলেন, "আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।"

প্রথমে কারা পাবেন এই ভ্যাকসিন ?

এর পর থেকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো এই টিকার বাজারজাতকরণের পরবর্তী ধাপ সম্পর্কে জনসাধারণকে জানাতে থাকবেন বলে জানা যাচ্ছে। শিক্ষক, স্বাস্থ্যসেবা কর্মী থেকে শুরু করে প্রাথমিক ভাবে যারা করোনার বিরুদ্ধে সামনের সারি থেকে লড়াই করছেন তাদের প্রথমে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিকে রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি বলে অভিযোগ করেছেন গোটা বিশ্বের বিশেষজ্ঞদের একাংশ। তাই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন
এদিকে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের এখনও কোনও নাম দেওয়া হয়নি। সেই অনামী করোনার টিকা প্রথম ও দ্বিতীয় ধাপে মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগে সফল ভাবে শেষ হয়েছে বলে দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। প্রথম ধাপে যে সব স্বেচ্ছাসেবক এই টিকা নিয়েছিলেন, তাঁদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলেও বিজ্ঞানীদের দাবি। যদিও নিন্দুকদের কথা উড়িয়ে দিয়ে তাঁরা জানান তৄতীয় ধাপের পরীক্ষায় দ্রুতই শুরু হবে। সেই প্রক্রিয়া শেষ করে আগামী মাসেই সকলের জন্য এই টিকা তৈরি হয়ে যেতে পারে বলে ইঙ্গিত বিজ্ঞানীদের।

Click it and Unblock the Notifications