করোনার জের, বিজ্ঞানের অগ্রগতিতেও ১০০ বছর পিছিয়ে গিয়েছে বিশ্ব!

মাস্ক পরা তখনও বাধ্যতামূলক হয়েছিল। সালটা ১৯১৮। সেই সময় স্প্যানিশ ফ্লু-তে বিশ্বজুড়ে ৫ কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল। সেই সংখ্যাটা করোনা সংক্রমণের জেরে সেই পরিমাণ ছোঁয়নি এখনও। তবে ১৯১৮ সালের মতই এবারও থমকে গিয়েছে বিশ্ব।

কোয়ারেন্টাইন ও মাস্কের বাধ্যতা

কোয়ারেন্টাইন ও মাস্কের বাধ্যতা

সে সময় রোগটির বিস্তার রোধের জন্য আমেরিকার কয়েকটি রাজ্য তাদের নাগরিকদের কোয়ারেন্টাইন করে রাখে। অন্য রাজ্যগুলোতে মুখে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়। সেই সাথে যাবতীয় বিনোদনের স্থান বন্ধ করে দেয়া হয়।

১৯১৮ সালের সেই ভুল

১৯১৮ সালের সেই ভুল

পরে মাস্ক পরার আইনটি শিথিল করা হয়। সেটি নিঃসন্দেহে অপরিপক্ক সিদ্ধান্ত ছিল। রোগটির তৃতীয় ধাক্কায় মৃতের সংখ্যা আবারও বাড়তে থাকে। তাই আবারও পরবর্তী বছরের শুরুর ছয় সপ্তাহে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়।

ফিরতে চলেছে ইতিহাস?

ফিরতে চলেছে ইতিহাস?

এবারও কী তবে ফের ফিরতে চলেছে ইতিহাস? বার বার এভাবেই হেরে যাচ্ছে মানব সভ্যতা! করোনার প্রকোপের পর যেম দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। করোনায় একেবারে বিপর্যস্ত গোটা বিশ্ব৷ প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা৷ প্রথম বিশ্ব থেকে তৃতীয় বিশ্ব সব দেশকেই একেবারে কাবু করেছে করোনা৷ ১৯১৮-এর সেই বিভৎসতাই যেন ফিরিয়ে আনল করোনা

করোনা ভাইরাসের টিকা

করোনা ভাইরাসের টিকা

করোনা ভাইরাসের টিকা, আরও উন্নত চিকিৎসা ও পরীক্ষা পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যে বিশাল অঙ্কের অর্থ অঙ্গীকার করেছে বিশ্বের অনেক দেশ ও প্রতিষ্ঠান৷ বেশিরভাগ বিশেষজ্ঞের মতে, করোনা সংকট কাটিয়ে গোটা বিশ্বে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার একমাত্র উপায় টিকা৷ শুধু আবিষ্কার নয়, যত দ্রুত সম্ভব সেই টিকা ধনী-দরিদ্র নির্বিশেষে সবার নাগালে নিয়ে আসতে হবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+