নিরাপত্তা পরিষদে একমাসের সভাপতিত্বে যে সাফল্যগুলি পেল ভারত
নিরাপত্তা পরিষদে একমাসের সভাপতিত্বে যে সাফল্যগুলি পেল ভারত
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) অগাস্টে সভাপতিত্বে করল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি টিএস ত্রিমূর্তি এই দায়িত্বে ছিলেন৷ মঙ্গলবারই ভারতের একমাসের সভাপতিত্ব শেষ হয়েছে নিরাপত্তা পরিষদে৷ এই একমাসে আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরল ভারত৷ যার একটি হল আফগানিস্তানে তালিবানিদের হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে আনা রেজোলিউশন।

২ বছরের মেয়াদ পূর্ণ হল ভারতের!
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ অস্থায়ী সদস্যের একজন হিসেবে দু'বছরের মেয়াদ পূর্ণ করেছে ভারত৷ এবং অগাস্টে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বও গ্রহণ করেছিল যা তালিবানদের কাবুল দখলের পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রথম রেজোলিউশনের মাধ্যমে সমাপ্তি ঘটে৷

টুইটে কী লিখলেন টিএস ত্রিমূর্তি?
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি মঙ্গলবার টুইট করেছেন, আমরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব শেষ করলাম। ইউএনএসসি -তে সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই যে তারা আমাদের সভাপতিত্বকে সফল করার জন্য অসাধারণ সহযোগিতা করেছেন।' তিনি আরও বলেন বলেন, নিরাপত্তা পরিষদে পরবর্তী সভাপতি ইরিশমিশনুন এবং অ্যাম্ব জেরাল্ডিন নাসনের সাফল্য কামনা করছি।'

মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা!
মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড অগাস্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সাফল্যের সঙ্গে সভাপতিত্বের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের সভাপতিত্বে আফগানিস্তান নিয়ে তিনটি অধিবেশন করেছে নিরাপত্তা পরিষদ। এবং ৩, ১৬ ও ২৭ অগাস্টে মোট তিনটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ শেষ বিজ্ঞপ্তিতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণ সহ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।

রাষ্ট্রসংঘে ভারতের আনা রেজোলিউশন
UN-এ ভারতের প্রতিনিধির সভাপতিত্বে নিয়ে আসা সেই শেষ রেজোলিউশন বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। এক, আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশকে হুমকি বা আক্রমণ করার জন্য ব্যবহার করা যাবে না। দুই, আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয় ও প্রশিক্ষণের জন্য কোনওভাবেই ব্যবহার করা যাবে না। রেজোলিউশনে আরও বলা হয়েছে, UNSC আশা করে যে নিজের ইচ্ছায় আফগানিস্তান ছাড়তে চাওয়া আফগান এবং বিদেশী নাগরিকদের সে দেশ থেকে নিরাপদে সুরক্ষিতভাবে যেতে দেওয়া ব্যাপারে তালিবানরা তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে৷

ভারত-তালিবান বৈঠক
প্রসঙ্গত শুধু রাষ্ট্রসংঘের রেজোলিউশনেই নয় একই সঙ্গে দোহাতে একটি বৈঠকে তালিবানের রাজনৈতিক প্রধান মহম্মদ স্ট্যানিকজাইয়ের সঙ্গেও একই বিষয়ে কথা বলেছে ভারত৷ সেখানে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল স্পষ্টভাষায় জানিয়েছেন আফগানিস্তানে থাকা ভারতীয় শিখ, হিন্দু ও অন্য ধর্মের নাগরিকদের কোনওভাবেই কোনওরকম ক্ষতি একটুও বরদাস্ত করবে না ভারত। স্ট্যানিকজাইও জানিয়েছে তারা ভারতের সঙ্গে কোনও রকম ঝামেলায় জড়াতে চায় না। নাতারা আফগানিস্তানকে কোনও ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করতে দেবে৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications