চিনা পরমাণু কেন্দ্র থেকে ভয়াবহ তেজস্ক্রিয় বিকিরণ, মুখে কুলুপ বেজিংয়ের! মাঠে নামল আমেরিকা
চিনা পরমাণু কেন্দ্র থেকে ভয়াবহ তেজস্ক্রিয় বিকিরণ, মুখে কুলুপ বেজিংয়ের! মাঠে নামল আমেরিকা
ভয়াবহ তেজস্ক্রিয় বিকিরণের কারণে বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিনের তাইশান পরমাণু কেন্দ্র। এদিকে সমস্যার কথা জানতে পারার পরেও এখনও কোনও উচ্চবাচ্য করেনি বেজিং। আর তাতেই বেড়েছে আতঙ্ক। অন্যদিকে এই চিনা পরমাণু সংস্থাটির আবার অংশীদার হয়েছে ফরাসি সংস্থা ফ্রামাটোন। তারাই প্রথম তেজস্ক্রিয় বিকিরণের কথা সামনে আনে।

এমনকী সাহায্যের জন্য আমেরিকারও দ্বারস্থ হয় ফ্রামাটোন। আর তারপরেই বিষয়টির তদন্তে নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। প্লান্টে যান্ত্রিক গোলযোগের কারণেই এই তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তবে বর্তমানে মারাত্মক কোনও বিপদের সম্ভাবনা না থাকলেও এর দ্রুত মেরামতি না হলে আগামীতে যে বড়সড় বিপদ অপেক্ষা করে রয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
এদিকে বর্তমানে চিনের গুয়াংডং প্রদেশের তাইশান পারমাণবিক কেন্দ্রে ঠিক কী ঘটছে তা জানতে ইতিমধ্যেই মাঠে নেমেছে পড়েছে আমেরিকা। খোঁজখবর চলছে জোরকদমে। এমনকী পরমাণু কেন্দ্রটিকে নিয়ে ফরাসি সরকারের সঙ্গে আলোচনাও চালাচ্ছে বাইডেন প্রশাসন। বড়সড় দুর্ঘটনা এড়াতে সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে যান্ত্রিক গোলযোগ ছাড়াও তেজস্ক্রিয় বিকিরণের পিছনে আরও একাধিক তত্ত্ব উঠে আসছে বলে শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মধ্যে আবার অনেকেই বলছেন লোকসানের ভয়ে পারমাণবিক চুল্লি বন্ধ করতে ভয় পাচ্ছে বেজিং। আর ঠিক সেই কারণেই তেজস্ক্রিয় গ্যাস নির্গমনের ঊর্ধ্বসীমা টানা বাড়িয়েই চলেছিল তারা। এদিকে এই খবর চাউর হতেই বৈশ্বিক রাজনৈতিক মহলে ব্যাপক চাপানৌতর শুরু হলেও এসব অভিযোগে আমল দিতে রাজি নয় শি জিনপিং সরকার।












Click it and Unblock the Notifications