যুদ্ধ নয়, শান্তির পথেই রাশিয়া! সেনা-ট্যাঙ্ক সরানোর ভিডিও প্রকাশ করল মস্কো
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা। সীমান্তে যুদ্ধ ট্যাঙ্ক থেকে মিসাইল! এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী রাশিয়া Crimea-তে থাকা ব্যাপক সেনা এবং যুদ্ধ মহড়ার সমাপ্তি ঘোষণা ক
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ব্যাপক উত্তেজনা। সীমান্তে যুদ্ধ ট্যাঙ্ক থেকে মিসাইল! এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী রাশিয়া Crimea-তে থাকা ব্যাপক সেনা এবং যুদ্ধ মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে সেনাও সরানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

যা অবশ্যই ইউক্রেনের জন্যে স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘন্টা আগেই রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মস্কো কোনও ধরনের যুদ্ধের পক্ষে নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছেন পুতিন।
প্রকাশ করা হয়েছে ভিডিও-
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আজ বুধবার একটি ভিডিও সামনে আনা হয়েছে। তাতে বলা হয়েছে Crimea-তে থাকা সেনাকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাশিয়ার তরফে জারি করা ভিডিওতে স্পষ্ট যে রাশিয়া ধীরে ধীরে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে ফেলছে।
সেনাবাহিনীও তাঁদের ছাউনিগুলি খুলে ফেলছে। মঙ্গলবারই ইউক্রেনের রাষ্ট্রপতি জানিয়েছিলেন, রাশিয়া সেনা সরাচ্ছে তা মুখে বললে বিশ্বাস যোগ্য নয়, চোখে দেখতে চাই। এই অবস্থায় এই ভিডিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার কি বলেন পুতিন
মঙ্গলবার পুতিন জানান, মস্কো কখনই যুদ্ধ চায় না। বরং শান্তির পক্ষেই তাঁরা। পুতিন জানিয়েছিলেন, মস্কো তৈরি আলোচনার জন্যে। আমেরিকা এবং ন্যাটোর সঙ্গেও আলোচন হবে বলে জানিয়েছেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে আলোচনা হয়। আর সেই বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন পুতিন। আর এর পরেই রাশিয়ার তরফে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কথা ছিল ভোরেই হবে হামলা
জল্পনা তৈরি হয়েছিল যে বুধবারেই নাকি ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। সব কিছু ঠিক থাকলে নাকি সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই হামলা শুরু হবে। মধ্যরাতে অর্থাৎ রাত তিনটের সময় নাকি রুশ প্রেসিডেন্ট পুতিন এই হামলার নির্দেশ দেবেন। রাশিয়ার টার্গেটে রয়েছে মারিয়াপোল। আসলে পুরো বিষয়টি মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের তরফে ঘষন করা হয়েছিল। যদিও এই জল্পনার মধ্যেই ইউক্রেনে একটি সাইবার হামলা মতো ঘটনা ঘটে।
চক্রবু্যহ সাজিয়েছিল রুশ
একেবারে যুদ্ধের জন্যে প্রস্তুত ছিল রাশিয়া। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে তা স্পষ্ট বোঝা গিয়েছিল। প্রায় আড়াই লাখ সেনা মোতায়েন করা হয়েছে। ছিল মিসাইল থেকে শুরু করে ট্যাঙ্ক। বেলারুস, ক্রিমিয়া সহ একাধিক জায়গাতে সেনা বাহিনীর বুটের আওয়াজ স্পষ্ট ছিল। সেখানে দাঁড়িয়ে এই খবর সত্যিই স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।












Click it and Unblock the Notifications