জার্মান কনসুলেটে তালিবানি হামলা, মৃত ৪ , আহত শতাধিক

আফগানিস্তানে অবস্থিত জার্মান কনসুলেটে আত্মঘাতী হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিনের হামলায় আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে।

কাবুল, ১১ নভেম্বর : আফগানিস্তানে অবস্থিত জার্মান কনসুলেটে আত্মঘাতী হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদিনের হামলায় আহতের সংখ্যাও ১০০ ছাড়িয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। আহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১১৫ জন ব্যক্তিকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের তালিকায় ২ জন অফগানিস্তানের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। বাকি ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।

জার্মান কনসুলেটে তালিবান হামলা, মৃত ৪ , আহত শতাধিক

বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ মাজার-ই-শরিফ শহরে অবস্থিত জার্মান কলসুলেটের মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী বাড়ির জানালার কাঁচ ও ভেঙে যায় শব্দে। ঘটনার পর থেকে পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে।

গলকাল রাতে জার্মাল কনসুলেটের সামনে ঘটা হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী। আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরের প্রাণকেন্দ্রে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের পরে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চালানো হচ্ছে তল্লাশি অভিযানও। জার্মান সরকারের পক্ষ থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+